images

স্পোর্টস / ফুটবল

ইংল্যান্ড ম্যাচের আগে চর্চায় খোলামেলা শরীরে উত্তাপ ছড়না মিস ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক

১৭ জুন ২০২৬, ১০:৫৭ পিএম

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ। ইংল্যান্ডের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যাওয়ার মুহূর্তে একজন ক্রোয়েশিয়ান সমর্থকের ছবি পুরো বিশ্বকে মুগ্ধ করে দিয়েছিল। লাল-সাদা চেকার্ড পোশাকে আত্মবিশ্বাসী হাসি নিয়ে দাঁড়িয়ে থাকা সেই তরুণী ছিলেন প্রাক্তন মিস ক্রোয়েশিয়া ইভানা নল। সেই ভাইরাল মুহূর্তের পর ছয় বছর কেটে গেছে। এখন ৩৩ বছর বয়সী ইভানা কোথায় আছেন এবং কী করছেন?

আরও পড়ুন- নগ্ন দেহে বিশ্বকাপের উন্মাদনা ছড়ালেন ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার!

জার্মানিতে জন্ম নেওয়া ইভানা ক্রোয়েশিয়ান বাবা-মায়ের সন্তান। ছোটবেলায় পরিবারের সঙ্গে জাগরেবে চলে আসেন। ২০১৬ সালে মিস ক্রোয়েশিয়া প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথমবার আলোচনায় আসেন। তবে আসল খ্যাতি আসে ২০১৮ বিশ্বকাপে। স্টেডিয়ামে তাঁর আকর্ষণীয় পোশাক ও উদযাপন লাখো ফুটবলপ্রেমীর নজর কেড়ে নেয়।

আরও পড়ুন-প্রথম ম্যাচ ড্র, দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ

২০২২ সালের কাতার বিশ্বকাপেও তিনি উপস্থিত ছিলেন। সেখানকার রক্ষণশীল ড্রেস কোড নিয়ে তিনি খোলাখুলি বলেছিলেন, 'কাঁধ, হাঁটু, পেট ও ঘাড় ঢাকতে হবে- এমন নিয়ম শুনে আমি শকড হয়ে গিয়েছিলাম। আমার তো এরকম পোশাকই ছিল না!' তবে তিনি নিয়ম মেনে চলার পাশাপাশি সমুদ্রতীরে সুইমস্যুট পরে ছবি শেয়ার করে আবার আলোচনায় আসেন।

ivana_knoll_qatar
কাতারে বিতর্কিত মিস ক্রোয়েশিয়া ইভানা নল সুইমস্যুট।

ভাইরাল খ্যাতিকে ইভানা শুধু সমর্থক হিসেবেই ব্যবহার করেননি। তিনি নিজেকে নতুন করে গড়ে তুলেছেন। বর্তমানে তিনি একজন সফল ডিজে। বিশ্বকাপের সুবাদে আমেরিকা ও কানাডায় বেশ কয়েকটি বড় ভেন্যুতে ডিজে করার সুযোগ পেয়েছেন। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে ফিফা ফ্যান ফেস্টিভ্যালের হেডলাইনার ছিলেন তিনি। 

আরও পড়ুন-বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিকের ম্যাচে যত রেকর্ড

এছাড়া আজ রাতে ডালাসে ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া ম্যাচের পর আয়োজিত আফটার পার্টিরও আয়োজক ইভানা। ম্যাচ নিয়ে তাঁর ভবিষ্যদ্বাণীও স্পষ্ট, 'আমরা ছোট দেশ বলে সবাই আমাদের অবহেলা করে। কিন্তু আমরা শেষ কয়েকটি বিশ্বকাপে প্রমাণ করেছি, আমরা হারতে আসি না।'

knolldoll-qatar
কাতার বিশ্বকাপ ২০২২ ইভানা নল

ফুটবলের বাইরেও তাঁর আগ্রহ আছে ফর্মুলা ওয়ানে। মিয়ামি গ্রাঁ প্রিতে তিনি আবার ভাইরাল হন, যখন স্কাই স্পোর্টসের লাইভ সম্প্রচারে তাঁর চলার দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।

ভাইরাল হওয়ার পর থেকে ইভানা নল দেখিয়ে দিয়েছেন যে, সুন্দর চেহারা ও আকর্ষণীয় উপস্থিতির পাশাপাশি স্মার্ট পরিকল্পনা থাকলে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। ফুটবল সমর্থক থেকে ডিজে, ফ্যাশন আইকন ও আন্তর্জাতিক তারকা ইভানার এই যাত্রা এখনো চলছে।

এসটি