স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২৬, ০৯:৫৪ পিএম
ফুটবল বিশ্বকাপের উত্তেজনা যখন গোটা বিশ্বকে নাচিয়ে তুলেছে, তখন এক অভিনব ও সাহসী উদ্যোগে সবার নজর কেড়েছেন ব্রাজিলের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া তারকা ক্যারোলে চাভেস। সাধারণ জার্সি বা পতাকা পরে সমর্থন জানানোর বদলে তিনি নিজেকেই বানিয়ে ফেলেছেন এক ‘জীবন্ত প্যানিনি স্টিকার অ্যালবাম’।
আরও পড়ুন-প্রথম ম্যাচ ড্র, দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ
আরও পড়ুন-বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিকের ম্যাচে যত রেকর্ড
২৫ বছর বয়সী এই মডেল ও ইনফ্লুয়েন্সার তার ইনস্টাগ্রামে (প্রায় ৫০ লাখ ফলোয়ার) একটি ভাইরাল ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, তিনি শরীরে কোনো সাধারণ পোশাক না রেখে এক হাজারেরও বেশি ফুটবল স্টিকার লাগিয়ে নিজেকে সাজিয়েছেন। ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, ভিনিসিয়ুস জুনিয়র, রাশফোর্ডসহ বিশ্বের নামী তারকাদের স্টিকারে ঢাকা তার দেহ ফুটবল ভক্তদের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

এই উদ্যোগের পেছনে আরও একটি বড় লক্ষ্য রয়েছে। ‘মিস বুমবুম’ প্রতিযোগিতার সাবেক বিজয়ী ক্যারোলে এবার আসন্ন বিশ্বকাপের ‘ওয়ার্ল্ড কাপ মিউজ’ খেতাব জিততে চান। সেই দৌড়ে নজর কাড়ার জন্যই এমন ব্যতিক্রমী আইডিয়া। তিনি নিজেই বলেছেন, ভিনিসিয়ুস জুনিয়র তার খুব প্রিয় খেলোয়াড়।
ভাইরাল এই পোস্টে ফুটবলপ্রেমীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। অনেকে মজা করে লিখেছেন, 'এই অ্যালবামটা আমার চাই!' আবার কেউ বলছেন, 'এই প্রথম ফুটবলার হতে ইচ্ছে করছে!' তবে সবাই একমত নন। কেউ কেউ একে অশালীন বলেও সমালোচনা করেছেন। ইনস্টাগ্রাম ব্যানের ঝুঁকি থাকলেও এখন পর্যন্ত পোস্টটি ব্যাপক সাড়া ফেলেছে।
সূত্র: মার্কা