স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২৬, ০৩:৪৪ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের উচ্ছ্বাস কয়েকদিনও টেকেনি। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিংয়ে নেমে এলো স্রেফ দুর্দশা। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে একশ রানের আগেই ৮ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পড়ে যায় টাইগাররা। শেষ দিকে শেখ মেহেদী হাসানের ঝড়ো ২৯ রানের ইনিংসে ১৯ ওভারে ১৩১ রানে অলআউট হয় টাইগাররা।
এদিন ইনিংসের শুরুটা ছিল একেবারেই হতাশাজনক। তানজিদ হাসান তামিম মাত্র ৯ বলে ১০ রান করে স্পেন্সার জনসনের বলে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর সাইফ হাসান কিছুটা আক্রমণাত্মক খেললেও ১৪ বলে ২০ রান করে ম্যাট রেনশের অফ স্পিনে আউট হয়ে যান।
ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয় ক্রিজে এসেই একটি ছক্কা হাঁকিয়ে আশা জাগিয়েছিলেন। কিন্তু অ্যাডাম জাম্পার গুগলিতে বোকা বনে মাত্র ৫ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন। সৌম্য সরকারও ১৮ বলে ১৭ রানের বেশি টিকতে পারেননি। পারভেজ হোসেন ইমনও ১২ বলে ১০ রান করে আউট হন।
মাঝে অভিষিক্ত আব্দুল গাফফার সাইকলাইনসহ বাকি ব্যাটাররা খুব বেশি প্রতিরোধ গড়তে পারেননি। শেষ পর্যন্ত শেখ মেহেদীর লড়াইয়ে দল ১৩১ রানে আলআউট হয় টাইগাররা।