images

স্পোর্টস / ফুটবল

সেনেগালের প্রতিরোধে চাপে ফ্রান্স, গোলশূন্য প্রথমার্ধ

স্পোর্টস ডেস্ক

১৭ জুন ২০২৬, ০২:২৪ এএম

বিশ্বকাপেরআইগ্রুপে ফ্রান্স সেনেগালের মুখোমুখি লড়াইটি ফুটবলপ্রেমীদের জন্য এক উত্তেজনাপূর্ণ মুহূর্ত বহন্ন করছে। কেননা দুইদলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুধু বর্তমানের ম্যাচেই সীমাবদ্ধ নয়, বরং এর পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস এবং স্মরণীয় মুহূর্ত। ২০০২ সালেরবিশ্বকাপে সেনেগাল যখন ফ্রান্সকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল, সেই স্মৃতিই যেন আজকের ম্যাচে নতুন করে জেগে উঠেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথমার্ধে গোলশূন্য সমতা নিয়ে বিরতিতে গিয়েছে দুই দল।

এদিন শুরতে ফ্রান্স বল দখল আক্রমণে সামান্য এগিয়ে থাকলেও তারা প্রত্যাশিত আক্রমণ চালাতে পারেনি। তাদের আক্রমণভাগেছিলেন কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে মাইকেল ওলিসে, কিন্তু সেনেগালের শক্তিশালী রক্ষণভাগ তাদের আক্রমণ থামাতেসক্ষম হয়েছিল।

সেনেগাল গোলের সবচেয়ে কাছাকাছি গিয়েছিল ম্যাচের ২৫ মিনিটে, যখন নিকোলাস জ্যাকসনের শট ফরাসি গোলরক্ষকের পাস কাটিয়েপোস্টে লেগে ফিরে আসে। ফলে লিড নিতে পারেনি সেনেগাল।

প্রথমার্ধে সেনেগালের সাদিও মানে, ইসমাইলা সার জ্যাকসন একাধিকবার পাল্টা আক্রমণ চালিয়ে ফ্রান্সের রক্ষণও চাপের মুখেফেলেছিলো। তবে শেষ পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। তাতে গোলশূন্য নিয়ে বিরতিতে যায় উভয় দল

এই ম্যাচটি ২০০২ সালের বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে আনে, যেখানে সেনেগাল উদ্বোধনী ম্যাচে তৎকালীন চ্যাম্পিয়ন ফ্রান্সকে - গোলেহারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল। এবারও প্রথমার্ধে সেনেগাল ফ্রান্সকে কিছুটা অস্বস্তিতে রেখেছে।

এদিকে এই ম্যাচে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপের সামনে একটি বড় ব্যক্তিগত রেকর্ড স্পর্শের সুযোগ রয়েছে। জাতীয় দলের হয়েতার গোলসংখ্যা এখন ৫৬। আর একটি গোল করলেই তিনি ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরুর রেকর্ড ছুঁয়েফেলবেন। বিশ্বকাপে তার গোল সংখ্যা ১২, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের ১৬ গোলের রেকর্ডের কাছাকাছি। ক্লোসের রেকর্ডছাড়াতে ফরাসি তারকাকে  আরও চার গোল করতে হবে।