images

স্পোর্টস / ফুটবল

পলক কি আর্জেন্টিনার ভক্ত, নাকি ব্রাজিলদের মন জিততেই ... (ভিডিও)

স্পোর্টস ডেস্ক

১৫ জুন ২০২৬, ০৪:০৩ পিএম

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পলককে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে হাঁটতে দেখে চমকে উঠেছে অনেকেই। পুলিশের প্রিজন ভ্যান থেকে নেমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে তার এই লুক মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে দেশজুড়ে তুমুল আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে। প্রশ্ন উঠছে পলক কি আসলেই আর্জেন্টিনার ভক্ত, নাকি ব্রাজিল সমর্থকদের মন জয় করতে এমন একটু ‘বিপরীত’ কৌশল নিলেন?

সোমবার (১৫ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পলক আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনাল এলাকায় প্রবেশ করছেন। তার সঙ্গে ছিলেন পুলিশ সদস্যরা। আশেপাশের লোকজন মোবাইলে দৃশ্যটি ধারণ করতে ব্যস্ত হয়ে পড়েন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা নানা মন্তব্যে মেতে উঠেছেন। কেউ বলছেন, আর্জেন্টিনার সত্যিকারের ফ্যান, আবার কেউ কেউ রসিকতা করে বলছেন, 'ব্রাজিলিয়ানদের মন জয় করার নতুন টেকনিক!'

তার জার্সি পরিধান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে এটিকে তার ব্যক্তিগত ফুটবলপ্রীতি বলে মনে করছেন, আবার কেউ কেউ এ ঘটনাকে অপ্রত্যাশিত ও কৌতূহলোদ্দীপক বলে অভিহিত করেছেন। তবে পলক নিজে এ বিষয়ে কোনো বক্তব্য দেননি।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান জুনাইদ আহমেদ পলক। একই বছরের ১৪ আগস্ট রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি একাধিক হত্যা, হত্যাচেষ্টা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে আছেন। এসব মামলার শুনানির জন্যই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।