স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২৬, ০২:৫১ এএম
বসনিয়াকে প্রথমার্ধে বেশ চাপেই রেখেছিল কানাডা। বেশ কয়েকবার সুযোগও পেয়েছিল। কিন্তু স্বাগতিকদের হতাশা বাড়ে ২১ মিনিটে। এগিয়ে থাকা সফরকারীদের বিপক্ষে সমতা ফেরে ৭৯ মিনিটে। কাইল ল্যারিন আশা বাঁচিয়ে রাখেন স্বাগতিকদের।
বিরতির আগে স্বাগতিক কানাডার বিপক্ষে ১–০ গোলে এগিয়ে ছিল বসনিয়া ও হার্জেগোভিনা। ২১ মিনিটে জোভো লুকিচের গোলে এগিয়ে যায় বলকান অঞ্চলের দেশটি। লুকিচের আন্তর্জাতিক ক্যারিয়ারে এটাই প্রথম গোল ছিল।
স্বাগতিক হিসেবে খেলতে নামা কানাডা দীর্ঘদিনের একসঙ্গে খেলার অভিজ্ঞতায় আত্মবিশ্বাসী। নিজেদের মাঠে দর্শকদের সমর্থন কাজে লাগিয়ে জয় তুলে নিতে চায় তারা। দলের আক্রমণভাগে আছেন ফর্মে থাকা জোনাথন ডেভিড, যিনি কানাডার হয়ে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গুরুত্বপূর্ণ ভরসা।

আরও পড়ুন: ১ গোলে এগিয়ে বসনিয়া
অন্যদিকে বসনিয়া দলে মূল একাদশে জায়গা হয়নি জেকোর। তবে দ্বিতীয়ার্ধে তার মাঠে নামার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তরুণ ও অভিজ্ঞদের মিশেলে গড়া বসনিয়া দলও ইতিবাচক ফলের লক্ষ্যেই মাঠে নামছে।
কানাডার একাদশ
ম্যাক্সিম ক্রেপিউ (গোলরক্ষক), অ্যালিস্টার জনস্টন, লুক ডি ফুগেরোলেস, ডেরেক কর্নেলিয়াস, রিচি লারিয়া, স্টিফেন ইউস্তাকিও, ইসমাইল কোনে, লিয়াম মিলার, জোনাথন ডেভিড, তানি ওলুওয়াসে, তাজন বুকানন।
বসনিয়া ও হার্জেগোভিনা একাদশ
নিকোলা ভাসিলজ (গোলরক্ষক), তারিক মুহারেমোভিচ, সাইদ কোলাসিনাক, অমর দেদিক, নিকোলা কাতিচ, ইভান বেসিক, বেঞ্জামিন তাহিরোভিচ, অমর মেমিচ, এরমেদিন দেমিরোভিচ, এসমির বাজরাকতারেভিচ, জোভো লুকিক।
এমআই