স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২৬, ১০:৫৯ এএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মিরপুর স্টেডিয়ামে মাঠে নামছে স্বাগতিকরা। এমন ম্যাচে টস জিতেছেন সফরকারী দলের অধিনায়ক জশ ইংলিস। স্বাগতিকদের বোলিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। আগে ব্যাট করবে তাঁর দল।
এদিকে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফিরেছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। বাদ পড়েছেন সাইফ হাসান। অপর দিকে প্রথম ওয়ানডেতে অভিষেক হওয়া লিয়াম স্কটকে বসিয়েছে অজিরা। তার জায়গা দলে এসেছেন পেসার রাইলি মেরেডি।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।
অস্ট্রেলিয়া একাদশ: ম্যাথু শর্ট, কুপার কনলি, মারনাশ লাবুশানে,জশ ইংলিস, ম্যাট রেনশ, আলেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, জাভিয়ের বার্টলেট, ন্যাথান এলিস, অ্যাডাম জাম্পা, রাইলি মেরেডিথ।