Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

মোবাইলে যেভাবে দেখবেন ফুটবল বিশ্বকাপ, জেনে নিন

স্পোর্টস ডেস্ক

০৯ জুন ২০২৬, ০১:০৫ পিএম

ফুটবলপ্রেমীদের জন্য দারুণ সুখবর। এবারের ফিফা বিশ্বকাপ ঘরে বসেই উপভোগ করতে পারবেন দেশের কোটি কোটি ভক্ত। টেলিভিশনের পাশাপাশি মোবাইল ও ল্যাপটপেও সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। ফলে এবার আর কোনো ম্যাচ মিস করতে হবে না।

বাংলাদেশে ফুটবল নিয়ে উন্মাদনার কোনো সীমা নেই। বিশ্বকাপ শুরু হলেই দেশজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়। এবার সেই উত্তেজনাকে আরও সহজ করে তুলতে প্রস্তুত হয়েছে একাধিক সম্প্রচার মাধ্যম। রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও টি স্পোর্টস এবং সময় টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে পুরো বিশ্বকাপ। ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে তারা।

চূড়ান্তভাবে এবার সম্প্রচার স্বত্বের মূল্য নির্ধারণ হয়েছে ৩০ থেকে ৪০ লাখ ডলারের মধ্যে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৭ কোটি থেকে ৪৯ কোটি টাকার মতো। এত খরচ করেও চ্যানেলগুলো নিশ্চিত করেছে যে দর্শকরা নিরবচ্ছিন্নভাবে উপভোগ করতে পারবেন ফুটবলের সর্বোচ্চ আসর।

টিভির বাইরেও ডিজিটাল প্ল্যাটফর্মে রয়েছে সুবিধা। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইসে ম্যাচ দেখতে পারবেন ভক্তরা। রবির মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি এবং গ্রামীনফোনের বায়োস্কোপে থাকছে সরাসরি সম্প্রচার। বিশ্বকাপ শুরুর আগেই এসব প্ল্যাটফর্ম ঘোষণা দিয়ে ফুটবলপ্রেমীদের মনে স্বস্তি দিয়েছে।

 

ফুটবলখেলাঅ্যাপওটিটি প্ল্যাটফর্মমোবাইল অপারেটর