স্পোর্টস ডেস্ক
০৬ জুন ২০২৬, ১০:০০ পিএম
দক্ষিণ আমেরিকার দুই ফুটবল জায়ান্ট ব্রাজিল ও আর্জেন্টিনা এখন বিশ্বকাপের উত্তেজনায় টগবগ করছে। ২০২৬ ফিফা বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতির অংশ হিসেবে তারা মাঠে নামছে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে। রোববার ভোরে একই দিনে দুই দলের ম্যাচ দর্শকদের জন্য উপহার হয়ে উঠবে।
বাংলাদেশ সময় ভোর ৪টায় (স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়) ওহাইওর হান্টিংটন ব্যাংক ফিল্ডে মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটিতে মিশরের হয়ে খেলবেন তাদের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এই প্রীতি ম্যাচকে বিশ্বকাপের আগে শেষ বড় পরীক্ষা হিসেবে দেখছে।
এর প্রায় দুই ঘণ্টা পর টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে নামবে আর্জেন্টিনা। বিশ্বকাপজয়ীদের জন্য এটি হবে প্রথম প্রস্তুতি ম্যাচ। লিওনেল মেসির নেতৃত্বে আলবিসেলেস্তেরা চাইবে নিজেদের ছন্দ ফিরে পেতে এবং দলের সমন্বয় আরও দৃঢ় করতে।
আর্জেন্টিনা এরপর ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ খেলবে। এই দুটি ম্যাচের মাধ্যমে কোচ লিওনেল স্কালোনি তার চূড়ান্ত স্কোয়াডকে ঝালিয়ে নেবেন।
বাংলাদেশ থেকে কোনও টিভি চ্যানেলে এই ম্যাচ না দেখালেও আর্জেন্টিনা ও ব্রাজিল ভক্তরা মোবাইলে দেখতে পাবেন। যারা খেলা মোবাইল বা অনলাইনে দেখতেচান, তারা সহজেই অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন। টিওয়াইসি স্পোর্টস, ফুবো টিভি, ভিক্সে ও ফুটমবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি দেখা যাবে। এছাড়া ইন্টারনেটে এই ম্যাচ দেখার যাবে খুব সহজে। গুগল ক্রোম থেকে Sportzfy অ্যাপ ডাউনলোড করে ঝামেলা ছাড়াই খেলা দেখা যাবে।
ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৪ জুন (১৩ জুন রাত) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে (রাদারফোর্ড) মরক্কোর বিপক্ষে। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে এই হাইভোল্টেজ ম্যাচ। গ্রুপ সি-তে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। ২০ জুন ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে। ২৫ জুন ফ্লোরিডায় স্কটল্যান্ডের বিপক্ষে।
অন্যদিকে আর্জেন্টিনা গ্রুপ জে-তে রয়েছে। তাদের প্রথম ম্যাচ ১৭ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি। এরপর ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে (রাত ১১টা)। ২৮ জুন জর্ডানের বিপক্ষে (সকাল ৮টা)