images

স্পোর্টস / ফুটবল

২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো: পর্তুগাল কোচ

স্পোর্টস ডেস্ক

৩০ মে ২০২৬, ১২:০৩ পিএম

ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স এখন ৪১ বছর। ২০৩০ সালের বিশ্বকাপের সময় তার বয়স হবে ৪৫ বছর। সেই বিশ্বকাপের আয়োজক দেশগুলোর মধ্যে একটি তার নিজ দেশ পর্তুগাল। বয়সের হিসাব অনুযায়ী, তখন জাতীয় দলে রোনালদোর থাকা কঠিন মনে হতে পারে। কিন্তু পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ এই ধারণাকে পুরোপুরি অস্বীকার করেছেন।

স্প্যানিশ রেডিও ক্যাডেনা সেরকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্তিনেজ বলেছেন, “কেউ সন্দেহ করতে পারে না যে রোনালদো ২০৩০ বিশ্বকাপে খেলতে পারবেন। তার এমন বিশ্বাস অর্জন হয়েছে।” 

রোনালদোর ফুটবল যাত্রা শুরু হয় ২০০৩ সালে, মাত্র ১৮ বছর বয়সে পর্তুগালের জাতীয় দলে অভিষেকের মাধ্যমে। এরপর দুই দশকেরও বেশি সময় ধরে তিনি দেশের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। জাতীয় দলের হয়ে তার ম্যাচ সংখ্যা ২২৬ এবং গোল ১৪৩টি, যা দুই ক্ষেত্রেই সবার উপরে।

রোনালদোর নেতৃত্বেই ২০১৬ সালে পর্তুগাল প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিল। ২০০৬ সালের বিশ্বকাপে পর্তুগাল সেমি-ফাইনালে উঠেছিল, যা ১৯৬৬ সালের তৃতীয় স্থান অর্জনের পর তাদের সেরা বিশ্বকাপ সাফল্য। 

২০২২ সালের কাতার বিশ্বকাপে রোনালদো ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে ইতিহাস গড়েন। তিনি প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েন।

রোনালদোর দীর্ঘ ক্যারিয়ারের রহস্য ব্যাখ্যা করতে গিয়ে কোচ মার্তিনেজ বলেন, “অনেক খেলোয়াড় চ্যাম্পিয়নস লিগ বা ব্যালন ডি’অর জয়ের পর ক্ষুধা হারিয়ে ফেলে, কিন্তু রোনালদো আলাদা। তার মানসিকতা এবং সাফল্যের প্রতি অবিচল ক্ষুধাই তাকে শীর্ষে রেখেছে।”

মার্তিনেজ আরও যোগ করেন, “তার জেনেটিক সুবিধা আছে, নিজের শরীরের যত্নে সে সবকিছু করে। কিন্তু সবচেয়ে বড় বিষয় তার মানসিকতা।”

২০৩০ সালের বিশ্বকাপে পর্তুগাল গ্রুপ ‘কে’-তে খেলবে। ১৭ জুন হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।