images

স্পোর্টস / ফুটবল

বিশ্বকাপের জন্য বিয়ে স্থগিত করেছেন নিউজিল্যান্ডের গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক

২৯ মে ২০২৬, ১১:৫১ এএম

নিউজিল্যান্ডের গোলরক্ষক মাইকেল উডের জীবনে বড় পরিবর্তন এসেছে ২০২৬ বিশ্বকাপে দলে সুযোগ পাওয়ার পর। বিশ্বকাপের ডাকপাওয়ায় তিনি তার বিয়ের পরিকল্পনাও সাময়িকভাবে স্থগিত রেখেছেন। ২৭ বছর বয়সী উড এক বছর আগে বাগদত্তা জান্না রেন্টনেরসঙ্গে বাগদান করেছিলেন। তখন তার বিশ্বকাপের দলে থাকার সম্ভাবনা খুব বেশি স্পষ্ট ছিল না, তাই ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯জুলাই পর্যন্ত চলা বিশ্বকাপের সময়ই বিয়ের আয়োজন করার পরিকল্পনা করেছিলেন।

তবে এবার নিউজিল্যান্ডের ২৬ সদস্যের বিশ্বকাপ দলে তৃতীয় গোলরক্ষক হিসেবে স্থান পাওয়ায় উড তার বিয়ের পরিকল্পনা পিছিয়েদিয়েছেন। অকল্যান্ড এফসির এই গোলরক্ষক দলে ম্যাক্স ক্রোকম্ব অ্যালেক্স পলসেনের পরে তৃতীয় গোলরক্ষক হলেও, বিশ্বকাপে মাঠেনামার সুযোগ না পেলেও তিনি এটিকে জীবনের একটি বড় সুযোগ হিসেবে দেখছেন।

উড নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমকে বলেছেন, “আমার বাগদত্তা আমাকে পুরোপুরি সমর্থন দিয়েছে। বিয়ে পিছিয়ে দেওয়ার জন্য এটাকোনো খারাপ কারণ নয়, কারণ চার বছরে একবারই এমন সুযোগ আসে। আমরা আগামী বছর বিয়ে করব।

বিশ্বকাপের আগে উডের ক্যারিয়ারও ছিল নাটকীয়। মৌসুমের মাঝপথে অকল্যান্ডের মূল একাদশ থেকে বাদ পড়লেও, অলিভার সেলেরহাঁটুর চোটের কারণে সুযোগ পেয়ে তিনি তা কাজে লাগিয়েছেন। অকল্যান্ডের -লিগ চ্যাম্পিয়নশিপ জয়ে তার অবদান গুরুত্বপূর্ণ ছিল।বিশেষ করে মেলবোর্ন সিটির বিপক্ষে প্লে-অফে টাইব্রেকারে গুরুত্বপূর্ণ সেভ এবং সিডনি এফসির বিপক্ষে - গোলের গ্র্যান্ড ফাইনালেক্লিনশিট রেখে উড অকল্যান্ডকে অস্ট্রেলিয়ার শীর্ষ লিগ জেতাতে সাহায্য করেছেন। এটি প্রথমবারের মতো কোনো নিউজিল্যান্ড দলঅস্ট্রেলিয়ার শীর্ষ লিগ জিতেছে।

২০২৬ বিশ্বকাপে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইরান, মিসর বেলজিয়াম। মাইকেল উডের জন্য এটি একটি বড় মঞ্চ, যেখানেতিনি নিজের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন।