images

স্পোর্টস / ক্রিকেট

লঙ্কান লিগে সরাসরি চুক্তিতে দল পেলেন সাকিব-তাসকিনসহ যারা

স্পোর্টস ডেস্ক

২৭ মে ২০২৬, ১০:১৩ এএম

লঙ্কান লিগে সরাসরি চুক্তিতে দল পেলেন সাকিব-তাসকিনসহ যারালঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ২০২৬ আসরের জমজমাট শুরুর প্রস্তুতি চলছে। আগামী ১৭ জুলাই থেকে মাঠে গড়াবে এবারের টুর্নামেন্ট। তার আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো সরাসরি চুক্তির মাধ্যমে তারকা খেলোয়াড়দের দলে ভিড়িয়ে নিচ্ছে। এরই মধ্যে দুই বাংলাদেশি ক্রিকেটারও জায়গা করে নিয়েছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক পাকিস্তানের সাহিবজাদা ফারহানকে দলে নিয়েছে ডাম্বুলা সিক্সার্স। বিশ্বকাপে সাত ম্যাচে ৩৮৩ রান করে দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটির অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। ডাম্বুলার বিদেশি কোটায় আরও রয়েছেন দক্ষিণ আফ্রিকার রিজা হেনড্রিকস। দেশীয় তারকাদের মধ্যে আছেন দীনেশ চান্দিমাল ও দুশমন্থ চামিরা। জাফনা কিংস চারবারের চ্যাম্পিয়ন হিসেবে বড় চমক দেখিয়েছে। তারা সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে। একই দলে খেলবেন আরেক বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। স্থানীয়দের মধ্যে ভানুকা রাজাপক্ষে ও দুনিথ ভেল্লালাগেকেও নিয়েছে জাফনা।

ক্যান্ডি রয়্যালস ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পরিচিত মুখ মঈন আলিকে দলে নিয়েছে। তাদের স্কোয়াডে আরও রয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো শ্রীলঙ্কান তারকা। চমক হিসেবে ভারতীয় অলরাউন্ডার বিজয় শংকরকেও যোগ করেছে দলটি। কলম্বো ক্যাপস পেয়েছে জিমি নিশাম ও বেন ম্যাকডারমটের মতো আন্তর্জাতিক তারকাদের। শ্রীলঙ্কার দুই মেন্ডিস কুশল ও কামিন্দু এই দলের হয়েই খেলবেন। গল গ্যালান্টস দলে ভিড়িয়েছে আইপিএলের আলো ছড়ানো ঈশান মালিঙ্গাকে। এছাড়া দাসুন শানাকা ও দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডুসেনও রয়েছেন তাদের স্কোয়াডে।

এলপিএলের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১ জুন। পুরো টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তিনটি ভেন্যুতে কলম্বো, পাল্লেকেলে ও ডাম্বুলায়।

এলপিএলে সরাসরি চুক্তিতে দল পেলেন যারা-

কলম্বো ক্যাপস:
স্থানীয় আইকন: কুশল মেন্ডিস
স্থানীয় তারকা: কামিন্দু মেন্ডিস
বিদেশি আইকন: জিমি নিশাম
বিদেশি তারকা: বেন ম্যাকডারমট

ডাম্বুলা সিক্সার্স: 
স্থানীয় আইকন: দুশমন্থ চামিরা
স্থানীয় তারকা: দীনেশ চান্দিমাল
বিদেশি আইকন: সাহিবজাদা ফারহান
বিদেশি তারকা: রিজা হেনড্রিকস

গল গ্যালান্টস:  
স্থানীয় আইকন: দাসুন শানাকা
স্থানীয় তারকা: ইশান মালিঙ্গা
বিদেশি আইকন: রাসি ফন ডার ডুসেন

জাফনা কিংস:
স্থানীয় আইকন: ভানুকা রাজাপাকসে
স্থানীয় তারকা: দুনিথ ভাল্লালাগে
বিদেশি আইকন: সাকিব আল হাসান
বিদেশি তারকা: তাসকিন আহমেদ

ক্যান্ডি রয়্যালস:
স্থানীয় আইকন: ওয়ানিন্দু হাসারাঙ্গা
স্থানীয় তারকা: অ্যাঞ্জেলো ম্যাথিউস
বিদেশি আইকন: মঈন আলি
বিদেশি তারকা: বিজয় শঙ্কর