images

স্পোর্টস / ক্রিকেট

লিডের সুবাস নিয়ে চা বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১৭ মে ২০২৬, ০৩:০০ পিএম

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের সকাল থেকেই বাংলাদেশের বোলাররা আগুন ঝরালেন। প্রথম সেশনে ৪ উইকেটের পর স্পিনের ঘূর্ণিতে দ্বিতীয় সেশনেও নিয়ন্ত্রণ ধরে রেখে পাকিস্তানের মোট ৮ উইকেট তুলে নিয়েছে স্বাগতিকরা। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত চা বিরতির সময় পাকিস্তান ৫৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৬ রানে আটকে আছে, যেখানে বাংলাদেশ এখনও ৭৮ রানে এগিয়ে রয়েছে।

প্রথম দিন লিটন দাসের সেঞ্চুরিতে ২৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে বিনা উইকেটে ২১ রান নিয়ে দিন শেষ করেছিল পাকিস্তান। দ্বিতীয় দিনের সকালে তাসকিন আহমেদের আগ্রাসী বোলিংয়ে শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা। দলীয় ২৩ রানের মধ্যে দুই ওপেনার আব্দুল্লাহ ফজল (৯) ও আজান আওয়াইস (১৩) ফিরে যান সাজঘরে।

এরপর বাবর আজম ও অধিনায়ক শান মাসুদ মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ৩৮ রানের জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। শান মাসুদ ২১ ও সৌদ শাকিল ৮ রান করে আউট হন। 

বাবর তখন সালমান আঘার সঙ্গে জুটি বেঁধে রানের গতি বাড়ান। ৬৩ রানের এই জুটিতে বাবর সাবলীল ব্যাটিংয়ে ফিফটি পূর্ণ করেন। কিন্তু দলীয় ১৪২ রানে নাহিদ রানার বলে ৮৪ বলে ৬৮ রান করে থেমে যান তিনি।

বাবরের বিদায়ের পরপরই সালমান আঘা ২১ রান করে তাইজুল ইসলামের বলে আউট হন। এরপর তাইজুলের ঘূর্ণিতে আরও দুই উইকেট হারায় পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ১৩ ও হাসান আলী ৬ রান করেন। ফলে চা বিরতিতে গিয়ে পাকিস্তান বড় চাপে পড়েছে।