স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০২৬, ০৬:৫০ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দেওয়ার পর অ্যাড-হক কমিটি করে দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। এই কমিটির নেতৃত্বে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তামিমের এই কমিটির নেতৃত্বেই অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন।
শনিবার (১৬ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এর প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী ২০ ও ২১ মে বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি করা হবে। সকাল ১০টা থেকে সকাল ৪টা পর্যন্ত চলবে মনোনয়ন বিতরণ। ২১ এবং ২২ মে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন দাখিলের সময় পাবেন প্রার্থীরা। ২৩ মে বাছাইকৃত মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন৷