images

স্পোর্টস / ক্রিকেট

চেরি গাড়ি পাবেন অস্ট্রেলিয়া সিরিজের সেরা বাংলাদেশি ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক

১২ মে ২০২৬, ০১:২৫ পিএম

বাংলাদেশ ক্রিকেট দলের উন্নতির পথে এবার নতুন মাত্রা যোগ করতে চলেছে এক বৈশ্বিক অটোমোবাইল ব্র্যান্ড। শুধু মাঠের লড়াই নয়, খেলোয়াড়দের অনুপ্রেরণা দিতে এবার মোটরসাইকেলের জায়গায় আসছে দামি গাড়ি। চীনা ব্র্যান্ড চেরির অত্যাধুনিক মডেল উপহার পেতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে সবচেয়ে মূল্যবান পারফরম্যান্স দেখানো বাংলাদেশি ক্রিকেটার।

মিরপুরে মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও চেরির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আগে নিউজিল্যান্ড ও পাকিস্তান সিরিজে খেলোয়াড়দের উৎসাহিত করতে মোটরসাইকেল উপহার দেওয়া হয়েছিল। এবার সেই ধারাবাহিকতায় আরও বড় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে প্রভাবশালী পারফরম্যান্স দেখানো ক্রিকেটারকে দেওয়া হবে চেরির এই বিলাসবহুল গাড়ি। তিনি বলেন, 'সামনে যে অস্ট্রেলিয়া সিরিজ হবে, সেখানে বেস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি ক্রিকেটারকে একটা গাড়ি দিবে চেরি।'

তামিম ইকবাল আরও জানান, গত দেড়-দুই বছরে বিসিবির সুনাম কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই অবস্থা থেকে বেরিয়ে আসার পথে চেরির মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়া খুবই ইতিবাচক। আগের সিরিজগুলোতে মোটরসাইকেল কোম্পানি এসেছিল। এবার চেরি এসে আরও বড় উদ্যোগ নিয়েছে। তিনি স্মরণ করেন, প্রায় ২০ বছর আগে বাংলাদেশ প্রথম টেস্ট জয়ের পর তার ভাই নাফিস ইকবালকে একটি গাড়ি উপহার দেওয়া হয়েছিল।

স্পন্সরশিপ বৃদ্ধি নিয়ে তামিম নিজে কোনো ব্যক্তিগত কৃতিত্ব নিতে চান না। তিনি বলেন, 'এটা আমার জন্য না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে তারা জড়িত হচ্ছেন। আমাকে বিসিবির দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বের অংশ হিসেবে স্পন্সরদের কাছে যাওয়া। তারা বিসিবিকে সম্মান করেছেন। বোর্ড সবচেয়ে বড়, এরপর ব্যক্তি।'

চেরি ১৯৯৭ সাল থেকে বিশ্বব্যাপী সুনামের সঙ্গে গাড়ি তৈরি ও বিক্রি করছে। টিগো, আরিজো, কিউকিউসহ তাদের বিভিন্ন মডেল ইতোমধ্যে জনপ্রিয়। বাংলাদেশেও তাদের গাড়ির দাম ১১ লাখ টাকা থেকে শুরু করে অর্ধ কোটি টাকারও বেশি