স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৬, ০৯:৪৪ এএম
পুরো ম্যাচেই মেসি ছিলেন অপ্রতিরোধ্য। গোল ও অ্যাসিস্টে দলের জয়ে রাখেন অসামান্য ভূমিকা। মেজর লিগ সকারে গড়েছেন গোল-অ্যাসিস্টের এক বড় কীর্তি। ফলশ্রুতিতে টরন্টোকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মিয়ামি।
সতীর্থদের গোল করিয়েই কেবল থামেননি। নিজেও শেষ পর্যন্ত গোল করেছেন ম্যাচের শেষদিকে। আর তাতেই নিশ্চিত হয়ে যায় ইন্টার মিয়ামির বড় জয়। মেসির দারুণ পাস থেকে গোল করেন লুইস সুয়ারেজ। যেন বার্সেলোনার দিনগুলোর মতোই সেই গোল।
আরও পড়ুন: লিভারপুলকে রুখে দিল চেলসি
আরও একটি নিখুঁত অ্যাসিস্ট করেন মেসি। বল পেয়ে গোল করতে ভুল করেননি সার্জিও রেগুইলন। এটি ছিল এমএলএসে তার প্রথম গোল।
দুই অ্যাসিস্ট ও এক গোলে নতুন এক রেকর্ডও গড়েছেন আর্জেন্টাইন তারকা। এমএলএস ইতিহাসে ফুটবলার হিসেবে গোল ও অ্যাসিস্ট একসঙ্গে দ্রুততম অবদানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
৩৮ বছর বয়সী মেসি চলতি মৌসুমে এখন পর্যন্ত করেছেন ৯ গোল ও ৩ অ্যাসিস্ট। আর পুরো ক্যারিয়ারে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে এখন ৯০৭।
এআরএম