স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০২৬, ১০:৪৭ এএম
জন্মদিনটা রাঙিয়ে দিলেন মুশফিকুর রহিম। ৩৯ বছরে পা রেখেও পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে নিজের অভিজ্ঞতা আর অসাধারণ ধৈর্যের জানান দিলেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার। তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের ২৯তম ফিফটি।
এই ফিফটির মাধ্যমে টেস্টে টানা তিন ইনিংসে পঞ্চাশ বা তার বেশি রান করলেন মুশফিক। গত নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে তার স্কোর ছিল ৫৩ ও ১০৬। তার ব্যাটের উপর ভর করে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে বাংলাদেশ।
দিনের শুরুতে ৪৮ রানে অপরাজিত ছিলেন মুশফিক। অন্য প্রান্তে লিটন দাস ছিলেন মাত্র ৮ রানে। খেলা শুরুর চতুর্থ ওভারের দ্বিতীয় বলে শাহীন আফ্রিদির বলে সিঙ্গেল নিয়ে ১১৪ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। ইনিংসে ছিল ৬টি চার।
সকালে সতীর্থদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেন মুশফিক। পরে সেই কেক গ্রাউন্ডসম্যানদের মধ্যেও ভাগ করে দেন এই ব্যাটার। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য এই ক্রিকেটারের জন্য জন্মদিনে এই ফিফটি নিঃসন্দেহে আবেগঘন এক মুহূর্ত।
১৩টি টেস্ট সেঞ্চুরির মালিক মুশফিক এখন ইনিংসটাকে তিন অঙ্কের দিক নিয়ে যেতে।