images

স্পোর্টস / ক্রিকেট

শতক তুলেই বিদায় নিলেন শান্ত, ২০০ পেরিয়ে চা বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

০৮ মে ২০২৬, ০২:৩৪ পিএম

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম দিন সকালটা স্বস্তির ছিল না বাংলাদেশের জন্য। মাত্র ৩১ রানেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। তবে ধীরে ধীরে সেই অস্বস্তি কাটিয়ে উঠেছে টাইগাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর শতক তুলেই সাজঘরে ফেরেন। অন্যদিকে মুমিনুল হকের দৃঢ় অর্ধশতকের ব্যাটিংয়ে দল ইতোমধ্যে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত চা বিরতি যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে হারিয়ে ২০১ রান। তৃতীয় উইকেটে শান্ত-মুমিনুল ১৭০ রানের জুটি গড়েন। শান্ত ১০১ রানে বিদায় নিলে ভাঙে এই জুটি। আর মুমিনুল হক অপরাজিত আছেন ৬৮ রান করে। চতুর্থ উইকেটে শূন্য রানে ব্যাট করেছে মুশফিকুর রহিম।  

শুরুটা অবশ্য ছিল একেবারেই উত্তেজনাপূর্ণ। শাহিন শাহ আফ্রিদির প্রথম ওভারেই দুটি চার হাঁকিয়ে ৮ রান তুলেছিল বাংলাদেশ। কিন্তু এরপরই নেমে আসে বিপর্যয়। পঞ্চম ওভারে মাহমুদুল হাসান জয় একটি জীবন পান। প্রথম স্লিপে সালমান আলী আগা সহজ ক্যাচ ফেলে দেন। 

তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি জয়। সপ্তম ওভারে আফ্রিদির বলে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের ক্যাচে পরিণত হয়ে ফিরে যান তিনি (১৯ বলে ৮ রান)।

এই উইকেট নিয়ে বিশেষ কীর্তি গড়েন আফ্রিদি। তিনি পাকিস্তানের প্রথম বোলার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। 

১১তম ওভারে এসে আরও এক ধাক্কা দেন হাসান আলী। সিম মুভমেন্টে বিভ্রান্ত হয়ে তৃতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান ইসলাম (৩০ বলে ১৩)। মাত্র ২৫ বলের ব্যবধানে দুই ওপেনারকে হারিয়ে কঠিন পরিস্থিতিতে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে দলকে টেনে তোলেন শান্ত ও মুমিনুল। ধৈর্যশীল ব্যাটিংয়ে ইনিংস সামলে নেন তারা। দলীয় শতরান পেরোনোর পরপরই মধ্যাহ্নভোজের বিরতিতে যায় দুই দল। বিরতির পর এই দুই জুটিতে দলীয় দুইশো রান পার করেন। শতক করে ইনিংস লম্বা টানতে পারেননি শান্ত। দলীয় ২০১ রানে ১০১ করে সাজঘরে ফেরেন তিনি। তাতে ভাঙে ১৭০ রানের জুটি। এখন ৬৪ রানে ব্যাট করছে মুমিনুল তাকে সঙ্গ দিতে ব্যাটিংয়ে নেমেছেঞ মুশফিক।