images

স্পোর্টস / ফুটবল

‘গ্রেটেস্ট শো অন আর্থ’ এ আবারও মাতাবেন শাকিরা (ভিডিও)

স্পোর্টস ডেস্ক

০৮ মে ২০২৬, ১২:৩৯ পিএম

বিশ্বকাপের মঞ্চে শাকিরার উপস্থিতি শুধু গানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা অনেক ফুটবলপ্রেমীর কাছে স্মৃতির উৎসব। ‘ওয়াকা ওয়াকা’র সেই জাদু এখনও কানে বাজে। এবার আবার ২০২৬ ফিফা বিশ্বকাপে ফিরছেন কলম্বিয়ান পপ তারকা।

২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ উন্মোচন করেছেন শাকিরা। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি আকর্ষণীয় ভিডিও শেয়ার করে এ ঘোষণা দেন ৪৯ বছর বয়সী এই তারকা। গানটিতে তার সঙ্গে থাকছেন নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়। পূর্ণাঙ্গ গানটি প্রকাশ পাবে আগামী ১৪ মে।

ভিডিওটি ধারণ করা হয়েছে ব্রাজিলের ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে। সেখানে বিভিন্ন দেশের জাতীয় দলের জার্সির রঙে সাজা নৃত্যশিল্পীদের সঙ্গে শাকিরাকে দেখা গেছে। ভিডিওতে ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের ফুটেজও ব্যবহার করা হয়েছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shakira (@shakira)

২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ‘ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা)’ গানটি হয়ে উঠেছিল বিশ্বজুড়ে উন্মাদনা। এর আগে ২০০৬ জার্মানি বিশ্বকাপে ‘হিপস ডোন্ট লাই’ গানে পারফর্ম করেছিলেন। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ‘লা লা লা (ব্রাজিল ২০১৪)’ দিয়ে শাকিরা মাতিয়েছিলেন দর্শকদের।

২০২৬ বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে। আয়োজক দেশ হিসেবে থাকছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন এবং শেষ হবে ১৯ জুলাই। এই বড় উৎসবে শাকিরার ফেরাটা ফুটবলভক্তদের মনে বিশেষ আবেগ তৈরি করছে।