images

স্পোর্টস / ক্রিকেট

বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

০৭ মে ২০২৬, ০৪:২১ পিএম

বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আগামী জুন মাসে বাংলাদেশের মাটিতে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আজ বৃহস্পতিবার পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে।

সফরের শুরুতেই হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৯, ১১ ও ১৪ জুন তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (মিরপুর)। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর দুই দল চলে যাবে চট্টগ্রামে।

সেখানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) ১৭, ১৯ ও ২১ জুন তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে।

বাংলাদেশে আসার ঠিক আগে অস্ট্রেলিয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে। সেই সিরিজ শেষ করেই সরাসরি বাংলাদেশে পৌঁছাবে তারা। 

ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে ভালো পারফরম্যান্স করতে বাংলাদেশ দলও ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে।

এই সিরিজ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া তাদের বিশ্বকাপ জয়ের ধারা ধরে রাখতে চাইবে, আর বাংলাদেশ চাইবে নিজেদের মাঠে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ভালো ফলাফল তুলে দর্শকদের আনন্দ দেওয়া।