images

স্পোর্টস / ক্রিকেট

দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

০১ মে ২০২৬, ০৬:০৯ পিএম

নিউজিল্যান্ডের জন্য দুশ্চিন্তার খবর দলের অন্যতম ভরসা অলরাউন্ডার মিচেল স্যান্টনারের কাঁধের গুরুতর চোটে অন্তত এক মাস মাঠের বাইরে থাকছেন। ফলে সামনে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজগুলোতে তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

চিকিৎসা পরীক্ষার পর জানা গেছে, তার কাঁধে ‘গ্রেড থ্রি এসিএল’ চোট রয়েছে। এ কারণে বিশেষজ্ঞরা তাকে অন্তত চার সপ্তাহ বিশ্রাম ও পুনর্বাসনে থাকার পরামর্শ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট এক আনুষ্ঠানিক বিবৃতিতে।

এই চোট নিউজিল্যান্ড দলের পরিকল্পনায় বড় ধাক্কা হয়ে এসেছে। কারণ, মে মাসের শেষ দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট এবং এরপর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শুরুতেই তাকে পাওয়া যাবে না। যদিও সিরিজের শেষ দুই টেস্টে তার ফেরার আশা করছে টিম ম্যানেজমেন্ট।

গত ২৩ এপ্রিল, আইপিএলে মুম্বাইয়ের হয়ে খেলতে গিয়ে চোটটি পান। চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় কাঁধে আঘাত পান তিনি। প্রাথমিক চিকিৎসা নিয়ে পরে বোলিং করলেও ব্যাটিংয়ে নামতে পারেননি। ওই ম্যাচে তিনি ৪৪ রান দিয়ে ১ উইকেট নেন, আর তার জায়গায় ব্যাট করতে নামেন ঠাকুর।