স্পোর্টস ডেস্ক
০১ মে ২০২৬, ০৩:২৬ পিএম
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগে শামীম হোসেন তার ব্যাটিংয়ের স্বাধীনতা এবং দলের আক্রমণাত্মকমানসিকতা নিয়ে কথা বলেছেন। তিনি মনে করেন, টি-টোয়েন্টি ক্রিকেটে বড় ম্যাচ জিততে হলে বাংলাদেশকে অবশ্যই ইতিবাচক ওসাহসী ক্রিকেট খেলতে হবে। এই স্বাধীনতা পাওয়ার জন্য অধিনায়ক লিটন দাসকে তিনি বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।
মিরপুরে সংবাদ সম্মেলনে শামীম জানান, যখনই ব্যাটিংয়ে নামেন, সবসময় ইতিবাচক চিন্তা নিয়ে খেলেন। সুযোগ পেলে আক্রমণাত্মকশট খেলতে চান এবং দ্রুত রান তোলাই তার মূল লক্ষ্য। তিনি বলেন, “আমি যখন ব্যাটিংয়ে যাই, মনে রাখি মারার বল পেলে মারতেইহবে। যদি একটু ভালো শুরু করতে পারি, সেটা দলের জন্য উপকারী।”
প্রথম ম্যাচে তার একটি ইম্প্রোভাইজিং শট নিয়ে প্রশ্ন করা হলে শামীম জানান, শটটির কোনো নির্দিষ্ট নাম নেই, তবে তিনি নিয়মিত নেটেএই ধরনের শট অনুশীলন করেন। ফিল্ডিং সেটআপ বুঝে ভিন্ন কিছু করার চেষ্টা করেন তিনি। শামীম বলেন, “আমি নেটে এই শটগুলোপ্র্যাকটিস করি এবং ইম্প্রোভাইজিং শট খেলতে ভালো লাগে।”
ব্যাটিংয়ে স্বাধীনতা পাওয়ার পেছনে অধিনায়ক লিটনের ভূমিকা উল্লেখ করে শামীম বলেন, “লিটন ভাই আমাকে সবসময় ফ্রি খেলতেবলেন এবং যথেষ্ট সমর্থন দেন। একজন অধিনায়ক হিসেবে তিনি যা করা উচিত, সেটা করেছেন।”
দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার প্রসঙ্গে শামীম বলেন, “আবহাওয়ার ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, এটাদুর্ভাগ্যজনক। তবে সিরিজ জয়ের সুযোগ এখনো আছে এবং আমরা সেটি কাজে লাগাতে চাই।”
শামীম বাংলাদেশের সাম্প্রতিক টি-টোয়েন্টি পারফরম্যান্স নিয়ে বলেন, “গত কয়েকটি সিরিজে ভালো করার ফলে দলের মধ্যেবোঝাপড়া বেড়েছে। বিশ্বকাপ মিস করার হতাশা পেছনে ফেলে আমরা সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছি।” তিনি আরও যোগকরেন, “বিশ্বকাপ চলে গেছে, এখন আমাদের মনোযোগ পরবর্তী ম্যাচে ভালো করার দিকে।”
চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর বাংলাদেশ তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রথম ম্যাচেনিউজিল্যান্ডের ১৮২ রানের লক্ষ্য তাড়া করে বাংলাদেশ জয় লাভ করে। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ২ মে মিরপুর শেরে বাংলাজাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।