images

স্পোর্টস / ক্রিকেট

দেশে কাউন্টি ক্রিকেটের নিয়ম আনছেন তামিম

স্পোর্টস ডেস্ক

৩০ এপ্রিল ২০২৬, ১১:০৮ পিএম

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন আসছে। দেশের দীর্ঘদিনের এনসিএল, বিসিএলসহ অন্যান্য লিগগুলোতে ঢাকা, চট্টগ্রাম সিলেট বিভাগের একটি করে একাদশ দল খেলত। এবার এই নিয়মে পরিবর্তন এনে একই দলের দুইটি একাদশ গঠনেরউদ্যোগ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল।

আগামী মৌসুম থেকে ঢাকা, চট্টগ্রামসহ সব বিভাগের দুটি করে একাদশ থাকবে। এর ফলে প্রথম একাদশে খেলা ক্রিকেটাররা ফর্মহারালে বা চোট পেলে দ্বিতীয় একাদশে খেলতে নামতে পারবেন। দ্বিতীয় একাদশে খেলায় কিছু নিয়ম শিথিল থাকবে, যা খেলোয়াড়দেরপুনরায় ফর্মে আসার সুযোগ দেবে। এছাড়া যারা চোট থেকে ফিরে আসবেন, তারা প্রথম একাদশে যাওয়ার আগে দ্বিতীয় একাদশে খেলেইনিজেদের প্রস্তুত করতে পারবেন।

তামিম ইকবাল সংবাদ সম্মেলনে বলেন, “বাংলাদেশের ক্রিকেটের বর্তমান কাঠামোতে বেশিরভাগ সুযোগ পায় জাতীয় দলেরক্রিকেটাররা। কিন্তু যারা দ্বিতীয় বা তৃতীয় বিভাগে খেলেন, তাদের জন্য পর্যাপ্ত সুযোগ নেই। আমরা চাই এই প্লেয়াররাও যেন ভালোখেলার সুযোগ পায় এবং জাতীয় দলে উঠার পথ তৈরি হয়। এজন্য কাউন্টি ক্রিকেটের মতো ব্যবস্থা আনা হচ্ছে, যেখানে প্রতিটি দলেরদুটি একাদশ থাকবে।

তিনি আরও বলেন, “দ্বিতীয় একাদশের মাধ্যমে ১৫০-২০০ নতুন ক্রিকেটার খেলার সুযোগ পাবে। এটি শুধু খেলোয়াড়দের জন্য নয়, পুরো ক্রিকেট সংস্কৃতির জন্য ইতিবাচক পরিবর্তন। যারা প্রথম একাদশে ভালো করতে পারেন না, তারা দ্বিতীয় একাদশে খেলেই আবারসুযোগ পাবে।

তামিম জানান, দ্বিতীয় একাদশের খেলোয়াড়দের জন্য মিনিমাম ম্যাচ ফি থাকবে। এটি তাদের মধ্যে আরও বেশি চ্যালেঞ্জ উদ্যম তৈরিকরবে, যেন তারা ভালো পারফরম্যান্স করে প্রথম একাদশে উঠতে পারে।

বর্তমানে তামিম ইকবাল নেতৃত্বে ১১ সদস্যের অ্যাড-হক কমিটি কাজ করছে। শিগগিরই নতুন বোর্ড নির্বাচন হবে, যেখানে তামিমেরআবারও সভাপতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নতুন বোর্ড আসলেও এই নতুন সিস্টেম চালু রাখার গুরুত্ব তামিম বিশেষভাবে উল্লেখকরেছেন। তিনি বলেন, “যে কেউ আসুক, যদি দেশের ক্রিকেটের উন্নতি চায়, এই সিস্টেম চালু রাখবেই।