images

স্পোর্টস / ফুটবল

ব্রাজিল তারকাকে পেতে কোমর বেঁধে নামছে সৌদির ক্লাব

স্পোর্টস ডেস্ক

৩০ এপ্রিল ২০২৬, ১০:১৩ পিএম

সৌদি আরবের ফুটবল ক্লাবগুলো তরুণ তারকা ফুটবলারদের দলে ভিড়ানোর জন্য বড় অঙ্কের অর্থ ব্যয় করতে সবসময়ই প্রস্তুত থাকে।ইউরোপীয় ফুটবলের আধিপত্য কমিয়ে নিজেদের লিগকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে তারা বিশ্বখ্যাত খেলোয়াড়দের মরুভূমিতে নিয়েআসার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় এবার তাদের নজরে পড়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া।

Eস্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের পর সৌদি আরবের একাধিক ক্লাব রাফিনিয়াকে দলেনেওয়ার জন্য বড় ধরনের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে। গত বছরও একটি সৌদি ক্লাব রাফিনিয়াকে টানার চেষ্টা করেছিল, বার্সেলোনাকে প্রায় কোটি ইউরো অফার করেছিল এবং খেলোয়াড়কেও মোটা অঙ্কের বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে রাফিনিয়াতখন বার্সেলোনাতেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন।

২০২৮ সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি বাড়ানোর পরও আল-নাসরের কোচ জর্জ জেসুস রাফিনিয়াকে দলে নেওয়ার চেষ্টাকরেছিলেন, কিন্তু সফল হননি। বর্তমানে সৌদি ক্লাবগুলো আবারও রাফিনিয়ার প্রতি আগ্রহ দেখাচ্ছে এবং বিডিং বা নিলামে নামারপ্রস্তুতিও নিচ্ছে, যদিও এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি।

সৌদি আরবের বড় ক্লাবগুলো এই মৌসুমে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় হারাতে পারে, কারণ তাদের চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে।রাজনৈতিক সামাজিক পরিস্থিতি সামলে তারা লিগের মান উন্নত করতে এবং শক্তিশালী স্কোয়াড গড়তে শীর্ষস্থানীয় তারকাদের দলেনেওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

অন্যদিকে, রাফিনিয়া নিজে বার্সেলোনার প্রতি সম্পূর্ণ নিবেদিতপ্রাণ। চলতি মৌসুমে একের পর এক চোট সত্ত্বেও তিনি দারুণ ফর্মেআছেন। ২৯ বছর বয়সী এই তারকা ২০২৫-২৬ মৌসুমে ৩১ ম্যাচে ১৯ গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে ৭টি গোল করিয়েছেন, যাতার দলের জন্য বড় অবদান।

সৌদি আরবের ক্লাবগুলো কত বড় প্রস্তাব নিয়ে আসবে এবং রাফিনিয়া কি সেই প্রলোভনে পড়বেন, সেটাই এখন ফুটবল বিশ্বেআলোচনার বিষয়।