স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পিএম
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আজ তৃতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে টাইগাররা। সাগরিকায় আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের সম্মুখীন হলেও নাজমুল শান্তর সেঞ্চুরি আর লিটন দাসের ফিফটিতে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে টাউগাররা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রানের সংগ্রহ গড়ে লাল-সবুজের দল। জবাবে ব্যাট করতে নেমে চাপেই পড়েছে সফরকারীরা। প্রথম দুই ম্যাচে না থাকলেও আজ একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। ফিরেই উইকেটের দেখাও পেয়েছেন তিনি।
২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি কিউইদের। চতুর্থ ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। মুস্তাফিজুর রহমান নিজের করা দ্বিতীয় ওভারেই এনে দেন ব্রেক থ্রু।
চতুর্থ ওভারের দ্বিতীয় বলে মুস্তাফিজের বলে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসবন্দী হয়ে আউট হ্ন কিউই ওপেনার হেনরি নিকোলস। ফেরার আগে তিনি ১০ বলে করেন ৪ রান। হেনরি ফেরার পর ক্রিজে আরেক ওপেনার নিক কেলির সঙ্গী হন উইল ইয়াং।
এ দুজন মিলে পাওয়ার প্লের বাকি ওভারগুলো রয়েসয়েই খেলেছেন। টাইগার বোলারদের আঁটসাঁট বোলিংয়ের সামনে হাত খুলে খেলে ঝুঁকি বাড়াতে চাননি। এ দুজন মিলে ৩৬ রানের জুটি গড়ে অপরাজিত আছেন। পাওয়ার প্লে শেষ কিউইদের সংগ্রহ ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৩ রান।