images

স্পোর্টস / ক্রিকেট

চমক রেখে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। দুই ম্যাচের একটিতে হারলেও একটিতে জয় পেয়েছে টাইগাররা। তৃতীয় ম্যাচটি তাই সিরিজ নির্ধারণী। এদিকে ওয়ানডে সিরিজের সুরাহা না হতেই টি-টোয়েন্টী সিরিজের দলও ঘোষণা করেছে বিসিবি। কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে স্বাগতিকদের ঘোষিত স্কোয়াডে থাকছে চমক। 

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এ সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য আজ স্কোয়াড ঘোষণা করা হয়েছে। 

কিউইদের বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম দুই ম্যাচে দলে থাকছেন না মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা। তারা থাকবেন বিশ্রামে। তাদের বদলে দলে ডাকা হয়েছে আব্দুল গাফফার সাকলাইনকে। এবারই প্রথম জাতীয় দলে ডাক পেলেন ২৮ বছর বয়সী এই পেসার। 

এছাড়াও লিটন দাসের নেতৃত্বে দলে ফিরেছেন রিপন মণ্ডল। এর আগে এশিয়ান গেমসে তিন ম্যাচের জন্য বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন রিপন। আগামী ২৭ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের এই সিরিজ। প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। বাকি একটি ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। 

প্রথম দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফ উদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।