images

স্পোর্টস / ফুটবল

ক্রীড়া কার্ডকে আমি ‘আমিনুল কার্ড’ বলতেই চাই: জামাল ভূঁইয়া

২০ এপ্রিল ২০২৬, ০৩:১০ পিএম

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক ইতিহাস গড়া উদ্যোগ নিয়েছে সরকার। খেলোয়াড়দের আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে তুলে খেলাধুলাকে সত্যিকারের পেশায় পরিণত করতে চালু হয়েছে ‘ক্রীড়া ভাতা ও কার্ড’ কর্মসূচি। এর আওতায় এখন পর্যন্ত ৩০০ জন ক্রীড়াবিদ সুবিধা পাচ্ছেন।

প্রথম ধাপে ১২৯ জনের পর দ্বিতীয় ধাপে আরও ১৭১ জনকে এই বিশেষ কার্ড ও ভাতা দেওয়া হয়েছে। প্রত্যেক কার্ডধারী খেলোয়াড় মাসিক এক লাখ টাকা ভাতা পাবেন। এছাড়া বিশেষ বীমা ও চিকিৎসায় অগ্রাধিকারের সুবিধাও থাকছে। তবে এই সুবিধা স্থায়ী নয়, পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি চার মাস অন্তর তালিকা আপডেট করা হবে।

জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এই কর্মসূচির আওতায় কার্ড পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আগের দিন কার্ড সংগ্রহ করতে না পারলেও সোমবার (২০ এপ্রিল) ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বাসভবনে গিয়ে তিনি এটি গ্রহণ করেন।

জামাল ভূঁইয়া বলেন, ‘ক্রীড়াবিদদের কল্যাণে এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। খেলোয়াড়দের স্বার্থে কোনও মন্ত্রীকে এর আগে কখনও এমন বাস্তবসম্মত পদক্ষেপ নিতে দেখিনি। মাননীয় প্রতিমন্ত্রী আমিনুল হক সবসময় তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের সুযোগ-সুবিধা ও কল্যাণের কথা ভাবেন এবং তাদের পাশে দাঁড়ান। এই স্পোর্টস কার্ড আমাদের ক্রীড়াঙ্গনে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। আমি একে 'আমিনুল কার্ড' বলতেই চাই।’

এসটি