স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৬, ১২:২২ পিএম
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই আজ। প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়েছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচেও টসে হেরে আগে বোলিং করছে লাল-সবুজের দল। প্রথম ম্যাচের মতো আজও দুর্দান্ত বোলিংয়ে কিউইদের চেপে ধরেছে স্বাগতিকরা। নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে প্রথম দশ ওভারেই ২ উইকেট হারিয়ে চাপে পড়েছে সফরকারীরা।
টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। তবে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি কিউইদের। ম্যাচের অষ্টম ওভারেই ভাঙে সরকারীদের উদ্বোধনী জুটি।
শুরু থেকেই দুর্দান্ত বোলিং করা টাইগার বোলাররা কিউই ওপেনারদের চাপে রেখেছিলেন। অষ্টম ওভারে নিজের করা প্রথম বলেই ব্রেক থ্রু এনে দেন নাহিদ। টাইগার এই পেসারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন হেনরি নিকোলস।
নাহিদের বলে আউট হওয়ার আগে নিকোলস করেন ২৫ বলে ১৩ রান। কিউইদের দলীয় সংগ্রহ তখন কেবল ২৫। এরপর দশম ওভারেই আবার আঘাত হানেন রানা।
এবারে রানার বলে সাজঘরের পথ ধরেন উইল ইয়ান। কিউই এই ব্যাটার নাজমুল শান্তর মুঠোবন্দী হয়ে আউট হন। দলীয় ২ উইকেট হারিয়েই চাপে পড়ে কিউইরা। পাওয়ার প্লের দশ ওভারে ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড স্কোরবোর্ডে তোলে ২৮ রান।