images

স্পোর্টস / ক্রিকেট

সিরিজ বাঁচানোর লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

২০ এপ্রিল ২০২৬, ১০:৩০ এএম

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচে হেরেছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচটি আজ তাই লাল-সবুজের দলের সিরিজ বাঁচানোর লড়াই। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে সফরকারীদের বিপক্ষে আগে বোলিং করবে স্বাগতিকরা, টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ব্ল্যাক ক্যাপসদের অধিনায়ক টম ল্যাথাম। 

সিরিজের প্রথম ম্যাচেও টসে হেরেছিলেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী মিরাজ। আজ দ্বিতীয় ম্যাচেও টসে হারলেন তিনি। তাই প্রথম ম্যাচের মত আজও রান তাড়াই করতে হবে টাইগারদের। 

এদিকে প্রথম ম্যাচে বোলাররা দুর্দান্ত পারফর্ম করলেও ব্যাটারদের ব্যর্থাত্য শেষ পর্যন্ত ম্যাচ হারতে হয় লাল-সবুজের দলকে। আজ দ্বিতীয় ম্যাচে বোলারদের পাশাপাশি ব্যাটারদের কাছ থেকেও দুর্দান্ত পারফর্ম্যান্স প্রত্যাশা সমর্থকদের। 

সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ বাংলাদেশ মাঠে নামছে একাদশে এক পরিবর্তন নিয়ে। আফিফ হোসেনের পরিবর্তে আজ একাদশে থাকছেন সৌম্য সরকার। 

বাংলাদেশ একাদশ- 

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।