Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

কোহলির সঙ্গে নাম জড়ানো সেই ইনফ্লুয়েন্সার মুখ খুললেন

স্পোর্টস ডেস্ক

১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। এবার অফ-ফিল্ড একটা ছোট্ট ঘটনা থেকে শুরু হয়েছে পুরো ব্যাপারটা। জার্মান- দক্ষিণ আফ্রিকান ইনফ্লুয়েন্সার ও ভ্লগার লিজলাজের একটা পুরোনো ছবিতে লাইক দিয়েছিলেন কোহলি। কিন্তু সেই লাইক ভাইরাল হয়ে যাওয়ার পর তিনি তা আবার আনলাইক করে দেন। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিম, জোকস আর “অ্যালগরিদম আবার কাজ করেছে” বলে হাসি-ঠাট্টার ছড়াছড়ি পড়ে যায়। 

লিজলাজ নিজে এই পুরো ঘটনায় অবাক হয়েছেন। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'প্রথমে আমি খুব খুশি হয়েছিলাম যে তিনি আমার ছবিতে লাইক দিয়েছেন। কিন্তু পরে তিনি যখন আনলাইক করলেন, তখন তাঁর জন্য একটু খারাপই লাগল। আমি জানি না এটা কীভাবে এত বড় খবর হয়ে গেল। সম্ভবত এটা তাঁর উদ্দেশ্য ছিল না, তবুও তাঁর সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।' 

লিজলাজ আরও জানান, তিনি নিজেও জানতেন না কখন কোহলি লাইক দিয়েছিলেন। ঘুম থেকে উঠে দেখেন তিনি সব খবরের শিরোনামে! অনেকে তাঁকে মেসেজ করে বিভিন্ন প্ল্যাটফর্মের আর্টিকেল পাঠিয়েছে এবং কোহলির লাইক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে।

একই সাক্ষাৎকারে লিজলাজ বলেছেন যে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভক্ত। গত বছর আইপিএলের সময় ব্যাঙ্গালুরুর বন্ধুদের সঙ্গে ম্যাচ দেখতে দেখতে এই দলের প্রতি আকৃষ্ট হয়েছেন। আর আরসিবিকে সাপোর্ট করলে বিরাট কোহলিকে তো সবচেয়ে উত্তেজনাপূর্ণ খেলোয়াড় হিসেবেই দেখতে হয়। 'তিনি যে কতটা ভালো খেলেন, সেটা দেখতে সত্যিই দারুণ লাগে,' বলেন তিনি।

এই ঘটনার পর লিজলাজের একটা পুরোনো ভিডিওও ভাইরাল হয়েছে, যেখানে তিনি আরসিবি এবং কোহলিকে সমর্থনের কথা বলেছেন। ছবিটি আসলে ফটোগ্রাফার অদ্বৈত বৈদ্যর তোলা, এবং কোহলি সেই অ্যাকাউন্ট ফলো করেন না বলেও জানা গেছে।

এসটি