images

স্পোর্টস / ক্রিকেট

হারের পর মিরাজ বললেন, ‘মাঝে মাঝে এমনটা হতেই পারে’

স্পোর্টস ডেস্ক

১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ, যেখানে প্রথম ম্যাচটি ছিল টাইগারদের জন্য একেবারেহাতের মুঠোয়। ২৪৭ রানের জবাবে বাংলাদেশ ২৫তম ওভারে টার্গেটের অর্ধেক রান সংগ্রহ করেছিল। তবে ধীরগতির ব্যাটিং এবং মিডলঅর্ডার ব্যাটারদের ব্যর্থতার কারণে চাপ বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ ২২১ রানে অলআউট হয়। তাতে প্রথম ওয়ানডেতে ২৬রানে হারের মেহেদী হাসান মিরাজরা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে মিরাজকে জিজ্ঞাসা করা হয় কোথায় হারল বাংলাদেশ। তিনি দার্শনিকভাবে উত্তর দিয়ে জানান, মাঝেমাঝে এমন ফলাফল আসতেই পারে। মিরাজ বলেন, “আমি মনে করি সবাই উত্তেজিত ছিল এবং প্রত্যেকে জিততে চেয়েছিল। তবে মাঝেমাঝে এমনটা হতেই পারে।

তিনি আরও বলেন, “শেষ দিকে বড় কোনো জুটি গড়তে না পারায় আমরা জয় পেতে ব্যর্থ হয়েছি। রান তাড়ার সময় বড় জুটির গুরুত্বঅনেক বেশি। যদি আমরা বড় জুটি গড়তে পারতাম, নিশ্চিতভাবেই জিততাম।

ফিল্ডিংয়ে দুটি ক্যাচ মিস হওয়ায়ও মিরাজ কিছুটা আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা ভালো বোলিং করেছি এবং ২৭০ রানএই উইকেটে কঠিন ছিল না। যদি ওই দুটি ক্যাচ নিতে পারতাম, তাহলে প্রতিপক্ষকে ২০০ রানের নিচে আটকে রাখা যেত। এটি আমাদেরএকটি ছোট ভুল ছিল।