images

স্পোর্টস / ফুটবল

বার্সেলোনার ক্লাব কিনলেন মেসি

স্পোর্টস ডেস্ক

১৭ এপ্রিল ২০২৬, ০২:৪১ পিএম

ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড আর সাফল্যের পর এবার মালিকানার জগতে পা রাখলেন লিওনেল মেসি। আটবারের ব্যালন ডি’অর বিজয়ী এই সুপারস্টার স্পেনের পঞ্চম স্তরের (টার্সেরা আরএফইএফ) ক্লাব ইউই কর্নেল্লার পুরো মালিকানা কিনে নিয়েছেন। ক্লাবটি বার্সেলোনার কাছাকাছি কাতালান অঞ্চলে অবস্থিত এবং মূলত তরুণ প্রতিভা তৈরির একাডেমির জন্য পরিচিত।

কর্নেল্লা থেকেই উঠে এসেছেন জর্দি আলবা, ডেভিড রায়া’র মতো তারকা ফুটবলার। ক্লাবের ঘোষণায় বলা হয়েছে, মেসির আগমনের মাধ্যমে তাদের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হচ্ছে।

দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় ক্রীড়া উন্নয়ন, অবকাঠামো শক্তিশালী করা এবং তরুণ ফুটবলারদের বিকাশে বিশেষ জোর দেওয়া হবে। এটি মেসির ইউরোপীয় ক্লাব মালিকানার প্রথম ঘটনা, যা তার বার্সেলোনার সঙ্গে গভীর সম্পর্ককে আরও জোরদার করবে।

ফুটবল বিনিয়োগে অবশ্য মেসি একেবারে নতুন নন। এর আগে তিনি উরুগুয়ের একটি ক্লাবে অংশীদার হয়েছেন, যেখানে তার সাবেক সতীর্থ লুইস সুয়ারেজও জড়িত। 

সম্প্রতি তিনি অনূর্ধ্ব-১৬ পর্যায়ের একটি টুর্নামেন্টও আয়োজন করেছেন, যা তরুণ ফুটবলকে এগিয়ে নেওয়ার তার আগ্রহের প্রমাণ। কর্নেল্লা অধিগ্রহণ সেই ধারাবাহিকতাকেই আরও এগিয়ে নেবে বলে মনে করা হচ্ছে।