images

স্পোর্টস / ক্রিকেট

বাংলাদেশ-নিউজিল্যান্ড খেলা দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান

স্পোর্টস ডেস্ক

১৭ এপ্রিল ২০২৬, ০২:২১ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের পাশে দাঁড়াতে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। 

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে শুরু হওয়া দিবারাত্রির এই ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করছেন তিনি।

খেলা শুরুর প্রায় এক ঘণ্টা পর ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর স্টেডিয়ামে পৌঁছান জাইমা। মাঠে বসে তিনি লিটন দাস ও তাসকিন আহমেদসহ টাইগার ক্রিকেটারদের উৎসাহ দিতেও দেখা গেছে। 

এর আগে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজেও খেলা দেখতে এসেছিলেন জাইমা রহমান। সেবার তার চারপাশে বেশ ভিড় ও উন্মাদনা দেখা গিয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই অপ্রত্যাশিত ভিড় এড়াতেই এবার তিনি প্রেসিডেন্ট বক্সের পরিবর্তে প্রেসবক্সের বিপরীত দিকের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে বসে খেলা দেখছেন। কড়া নিরাপত্তার মধ্যে তার প্রবেশ নিশ্চিত করা হয়েছে।

সিরিজের উদ্বোধনী ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। ফলে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল প্রথমে ফিল্ডিং করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভারে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৭০ রান।