স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৩ এএম
যুক্তরাজ্যভিত্তিক বিখ্যাত প্রকাশনা উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক, যাকে ক্রিকেটের বাইবেল হিসেবে বিবেচনা করা হয়, বিশ্বক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ১৮৬৪ সাল থেকে প্রকাশিত এই বার্ষিক ম্যাগাজিনের সাম্প্রতিকসংস্করণে ভারতের ক্রমবর্ধমান প্রভাবকে ‘অস্বাস্থ্যকর’ এবং ‘রাজনৈতিকভাবে প্রভাবিত’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিশ্ব ক্রিকেটের শীর্ষ নেতৃত্বে ভারতীয়দের আধিপত্য বিশেষভাবে আলোচিত হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্ত দুজনেই ভারতীয় হওয়ায় প্রশাসনিক ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠেছে।উইজডেনের সম্পাদক লরেন্স বুথ এই পরিস্থিতিকে ‘অরওয়েলিয়ান’ আখ্যা দিয়ে অতিরিক্ত নিয়ন্ত্রণ ও প্রভাব খাটানোর দিকেই ইঙ্গিতকরেছেন।
প্রতিবেদনে ভারতীয় ক্রিকেট বোর্ডের শাসক দল বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথাও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ক্রিকেটেরমতো একটি বৈশ্বিক খেলার মধ্যে রাজনৈতিক প্রভাব বাড়লে খেলাটির স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
২০২৫ সালের এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচে খেলোয়াড়দের করমর্দন না করা এবং ম্যাচের সময় রাজনৈতিক বার্তাআদান-প্রদানকে ক্রিকেটে রাজনীতির সরাসরি প্রভাবের উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে।
বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে সরে দাঁড়ানো এবং পরবর্তীতে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তকেও একটি বড়উদাহরণ হিসেবে আলোচনায় আনা হয়েছে, যা ক্রিকেটের বাইরের রাজনৈতিক ও সামাজিক প্রভাবের প্রতিফলন।
উইজডেনের মতে, বিশ্ব ক্রিকেট পরিচালনায় শক্তিধর দেশগুলোর একতরফা প্রভাব অন্য দেশের ওপর চাপ সৃষ্টি করছে, যা দীর্ঘমেয়াদেখেলাটির জন্য ক্ষতিকর হতে পারে।