images

স্পোর্টস / ক্রিকেট

নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

১১ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পিএম

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে সাদা বলের দুই ফরম্যাটের সিরিজ খেলবে কিউইরা। ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে আসন্ন এ সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে বিসিবি। 

নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতেই ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এ সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। আসন্ন এ দুই ম্যাচের জন্যই দল ঘোষণা করেছে বিসিবি। 

তবে ঘোষিত দলে নেই কোনো চমক। সর্বশেষ পাকিস্তান সিরিজের দলে কোনো পরিবর্তন আনা হয়নি। পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে ব্যাট হাতে ভালো করতে পারেননি আফিফ হোসেন, সাইফ হাসানরা। কিউইদের বিপক্ষে সিরিজেও সুযোগ পাচ্ছেন তারা। 

১৭ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই মাঠে ২০ এপ্রিল দ্বিতীয় ম্যাচ। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। 

বাংলাদেশ স্কোয়াড

মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা।