স্পোর্টস ডেস্ক
০৭ এপ্রিল ২০২৬, ১১:২৬ এএম
লা লিগার সর্বোচ্চ বেতনভোগী ফুটবলারদের তালিকা প্রকাশ করেছে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ। তালিকার শীর্ষে আধিপত্য রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলোয়াড়দের।
তালিকার একেবারে শীর্ষে যৌথভাবে রয়েছেন কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়ুস জুনিয়র। দুজনই মাসে পাচ্ছেন প্রায় ২৬ লাখ ৭০ হাজার ইউরো করে (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৮ কোটি টাকা)।
তৃতীয় স্থানে আছেন রিয়ালের অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবা, তার মাসিক বেতন প্রায় ১৮ লাখ ৮০ হাজার ইউরো। চতুর্থ স্থানে বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি, মাসে আয় প্রায় ১৭ লাখ ৩০ হাজার ইউরো।
পঞ্চম স্থানে যৌথভাবে আছেন রিয়ালের জুড বেলিংহাম ও আতলেতিকো মাদ্রিদের গোলরক্ষক ইয়ান ওব্লাক। দুজনেরই মাসিক আয় প্রায় ১৬ লাখ ৭০ হাজার ইউরো।
লা লিগার সর্বোচ্চ বেতনভোগীদের তালিকা:
কিলিয়ান এমবাপ্পে — ২৬,৭০,০০০ ইউরো
ভিনিসিয়ুস জুনিয়র — ২৬,৭০,০০০ ইউরো
ডেভিড আলাবা — ১৮,৮০,০০০ ইউরো
রবার্ট লেভানডভস্কি — ১৭,৩০,০০০ ইউরো
জুড বেলিংহাম — ১৬,৭০,০০০ ইউরো
ইয়ান ওব্লাক — ১৬,৭০,০০০ ইউরো