images

স্পোর্টস / ক্রিকেট

বিশ্ব ক্রিকেটে যে রেকর্ডে এখন সবার ওপরে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

০৪ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পিএম

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শুক্রবার রাতে লাহোর কালান্দার্সের হয়ে মুলতান সুলতানসের বিপক্ষে ২ উইকেট নিয়ে মুস্তাফিজুর রহমান ছাড়িয়ে গেছেন মোহাম্মদ আমিরকে। এখন স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে ফিজের মোট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৪১৬।

এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন পাকিস্তানের মোহাম্মদ আমির। ৩৫৬ ম্যাচ খেলে তিনি নিয়েছিলেন ৪১৪ উইকেট। মুস্তাফিজ মাত্র ৩২৫ ম্যাচ খেলেই আমিরকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করলেন। অর্থাৎ ৩১ ম্যাচ কম খেলে তিনি এই কীর্তি গড়েছেন।

তৃতীয় স্থানে আছেন আরেক পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ (৪১৩ উইকেট)।

পিএসএল শুরুর আগে ফিজ ছিলেন তৃতীয় অবস্থানে। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ওয়াহাব রিয়াজকে এবং তৃতীয় ম্যাচে মোহাম্মদ আমিরকে ছাড়িয়ে যান তিনি। এবারের আসরে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে তিনি নিয়েছেন ৪ উইকেট।

তবে লড়াই এখানেই শেষ নয়। আমিরও এখনো পিএসএলে খেলছেন এবং এখন পর্যন্ত ২ উইকেট নিয়েছেন। সুতরাং শীর্ষস্থান ধরে রাখতে মুস্তাফিজকে সামনে আরও ভালো পারফরম্যান্স দেখাতে হবে।

মুস্তাফিজের ৪১৬ উইকেটের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রয়েছে ১৫৮টি, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। বাকি উইকেটগুলো তিনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সংগ্রহ করেছেন।