স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এর কোটায় বিসিবি পরিচালক ছিলেন তিনি।
বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করার কথা আজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন ইয়াসির নিজেই।
এর আগে বিসিবির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন আরও দুই পরিচালক। ইশতিয়াক সাদেকের পর কদিন আগে পদত্যাগ করেন আমজাদ হোসেন।
বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইয়াসির। তিনি নিজেই বিসিবি সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন।
বিসিবি থেকে পদত্যাগ করার কারণ হিসেবে ব্যক্তিগত কারণের কথা জানিয়েছেন ইয়াসির।