images

স্পোর্টস / ক্রিকেট

মরিয়ম নওয়াজকে নিয়ে বিতর্কিত পোস্টের বিষয়ে যা বললেন নাসিম শাহ

স্পোর্টস ডেস্ক

২৭ মার্চ ২০২৬, ০১:৫৩ পিএম

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর ম্যাচেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে নিয়ে এক পোস্ট ঘিরে বিতর্কে জড়ান পাকিস্তানের পেসার নাসিম শাহ। তবে পরে তিনি দাবি করেছেন, তার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারণেই ওই পোস্টটি দেওয়া হয়েছিল।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি তাকে স্বাগত জানান এবং ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গেও পরিচয় করানো হয় তাকে।

এই ঘটনার কিছুক্ষণ পরই নাসিম শাহর ভেরিফায়েড ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট ভাইরাল হয়ে যায়। পিসিবির একটি পোস্ট শেয়ার করে সেখানে লেখা হয়, “তাকে (মরিয়ম নওয়াজ) কেনো লর্ডসের রানীর মত সম্মান দেওয়া হচ্ছে?”

54583_7555503_updates

পোস্টটি দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দেয়। তবে পরে নাসিম শাহ বিষয়টি পরিষ্কার করে জানান, এটি তার ব্যক্তিগত মন্তব্য নয়। “এই অ্যাকাউন্টটি সম্প্রতি হ্যাক হয়েছিল, তবে এখন সফলভাবে পুনরুদ্ধার করা হয়েছে,” নাসিমের সেই একই আইডিতে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

Screenshot_2026-03-27_135109

এদিকে মাঠের খেলায় দাপট দেখিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। আগে ব্যাট করে তারা তোলে ১৯৯/৬ রান। ওপেনার ফখর জামান ৩৯ বলে ৫৩ রান করে দলের পক্ষে সর্বোচ্চ রান করেন, যেখানে ছিল ১০টি চার। এছাড়া মোহাম্মদ নাঈম করেন ১৯ বলে ৩০ রান। শেষদিকে হাসিবুল্লাহ খান অপরাজিত ৪০ এবং সিকান্দার রাজা মাত্র ১০ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দেন।

জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ কিংসম্যান ২০ ওভারে গুটিয়ে যায় ১৩০ রানে। লাহোরের পেস আক্রমণে ছিলেন হারিস রউফ, উবায়েদ শাহ, শাহীন আফ্রিদি ও মুস্তাফিজুর রহমান, সঙ্গে স্পিনে সিকান্দার রাজাও কার্যকর ভূমিকা রাখেন।

সব মিলিয়ে ম্যাচে লাহোর ৬৯ রানের বড় জয় পেলেও, আলোচনার কেন্দ্রে উঠে এসেছে নাসিম শাহর সেই বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্টই।