স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০২৬, ১১:২৫ এএম
ফ্রান্সের ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজমান এবার গ্রীষ্মেই অরল্যান্ডো সিটিতে যোগ দিচ্ছেন। অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার।
অ্যাটলেটিকোর ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা গ্রিজমান ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলকের কাছাকাছি পৌঁছে গেছেন। রিয়াল সোসিয়েদাদ ও বার্সেলোনার হয়েও খেলেছেন তিনি।
নতুন যাত্রা নিয়ে গ্রিজমান বলেন, “আমি আমার ক্যারিয়ারের এই নতুন অধ্যায় শুরু করতে পেরে ভীষণ রোমাঞ্চিত। ক্লাবের সঙ্গে প্রথম কথোপকথন থেকেই তাদের উচ্চাকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনা আমাকে আকর্ষণ করেছে। আমি অরল্যান্ডোকে আমার নতুন ঘর বানানোর অপেক্ষায় আছি।”
২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া গ্রিজমান ফ্রান্সের হয়ে ১৩৭ ম্যাচে ৪৪ গোল করেছেন এবং ২০১৮ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
জুলাইয়ে ফ্লোরিডায় পাড়ি জমাবেন তিনি। নতুন চুক্তি অনুযায়ী ২০২৯ সাল পর্যন্ত খেলার সম্ভাবনা রয়েছে তার।