স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০২৬, ০২:৪৪ পিএম
লা-লিগায় অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গতকাল মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। শিরোপার আশা জিইয়ে রাখতে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এ ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ ছিল লস ব্লাঙ্কোসদের জন্য। ঘরের মাঠে এই লড়াইয়েই জ্বলে ওঠলেন ভিনিসিয়ুস জুনিয়র। জড়া গোল করে রিয়ালের জয়ের পথ করে দিলেন তিনি। আর জেতার পর জানালেন, অ্যাতলেতিকোর বিপক্ষে করা জোড়া গোল তিনি উৎসর্গ করেছেন রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে।
ভিনিসিয়ুস জুনিয়রের কাছে ক্লাব প্রেসিডেন্টের চাওয়া ছিল জোড়া ছিল। লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে সেটি করে দেখিয়ে রিয়ালকে রোমঞ্চকর জয় এনে দিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে ১০ জনের দল নিয়ে আতলেতিকো ৩-২ গোলে হারায় রিয়াল। গত সেপ্টেম্বরে মৌসুমের প্রথম দেখায় নগরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা।
বিরতির পর পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসুস। ২-২ সমতায় থাকা অবস্থায় দলকে আবার এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত সেটিই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।
গত বুধবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে ম্যানচেস্টার সিটির মাঠে জোড়া গোল করে রিয়ালকে কোয়ার্টার-ফাইনালে তোলেন ভিনিসুস। সব প্রতিযোগিতা মিলিয়ে আগের চার ম্যাচে গোলের দেখা না পাওয়া এই ফরোয়ার্ড সবশেষ দুই ম্যাচে করলেন ৪ গোল।
ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ টিভিকে ব্রাজিলিয়ান এই তারকা বলেন, “এই কৃতিত্ব সবার; কোচ, ফুটবলার এবং সমর্থকদের। আমি খুব খুশি, কারণ পুরো মৌসুম ধরে এই ধরনের ম্যাচের জন্যই ঘাম ঝরিয়েছি। মৌসুমের এই পর্যায়ের জন্যই নিজেকে প্রস্তুত রেখেছি।”
“জানি না আমার ভেতর কী আছে, তবে সবসময় উন্নতি করতেই চাই। প্রেসিডেন্ট (ফ্লোরেন্তিনো পেরেস) আমাকে সবসময় বলেন, আমাকে জোড়া জোড়া গোল করতে হবে। আজকে দুটি গোল করেছি, এই দুই গোল তার জন্য।”
এই জয়ে ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে রিয়াল। তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে তালিকার শীর্ষে আছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।