স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০২৬, ০২:৫১ পিএম
পবিত্র মাহে রমজান শেষে এসেছে খুশির ঈদ। আজ শনিবার (২১ মার্চ) সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মাধ্যমে আজ ঈদের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা ।
রমজানে রোজা রাখার পর ইসলাম ধর্মাবলম্বীরা মাসের শেষে এই উৎসব পালন করেন। ঈদ খুশি নিয়ে হাজির হয়। সেই খুশি ছড়িয়ে পড়ে পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে এক মহামিলনের সীমানায়।
খুশির এই দিনে পরিবার-পরিজনদের সঙ্গে ঈদ উদযাপন করছেন ক্রিকেটাররাও। নিজেদের খুশির মুহূর্ত তারকা ক্রিকেটাররা শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তদের সঙ্গে করেছেন ঈদের শুভেচ্ছা বিনিময়।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটারদের ঈদ উদযাপনের কিছু মুহূর্ত চলুন দেখে নেওয়া যাক:
আমেরিকায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন সাকিব আল হাসান। ঈদের নামাজ শেষে তাঁর সঙ্গে দেখা গেছে আল আমিন হোসেনকেও