images

স্পোর্টস / ফুটবল

সিঙ্গাপুর-ভিয়েতনাম ম্যাচের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা 

স্পোর্টস ডেস্ক

২০ মার্চ ২০২৬, ০২:৫৭ পিএম

সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে ম্যাচের জন্য আজ ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঈদের ছুটি শেষেই এক সপ্তাহের ব্যবধানে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। 

বাফুফে ঘোষিত দলে নেই কোনো নতুন মুখ। এছাড়া ২৩ সদস্যের দলে জায়গা হয়নি আলোচিত গোলরক্ষক আনিসুর রহমান জিকোর। ভিয়েতনাম-সিঙ্গাপুর ম্যাচের দলে থাকা তিন গোলরক্ষক হলেন মিতুল মারমা, মোহাম্মদ সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ। 

সর্বশেষ গত নভেম্বর ভারতের বিপক্ষে স্কোয়াডে ছিলেন না ফাহমিদুল ইসলাম, আরমান ফয়সাল ও মিরাজুল ইসলাম। এবার সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরছেন তারা। এছাড়া হাভিয়ের কাবরেরার দলে ফিরছেন বিশ্বনাথ ঘোষ। ‎সর্বশেষ ২০২৪ সালে ৫ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে দেশের জার্সিতে খেলেছিলেন বিশ্বনাথ। 

বাংলাদেশ স্কোয়াড: 
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান। ‎‎
ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন 
‎মিডফিল্ডার: কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম, হামজা চৌধুরী ‎
ফরোয়ার্ড: আরমান ফয়সাল, সুমন রেজা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম।