images

স্পোর্টস / ক্রিকেট

সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১৫ মার্চ ২০২৬, ০১:৪৭ পিএম

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন সমতায়। প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ, আর দ্বিতীয় ম্যাচে জিতে সমতা ফেরায় পাকিস্তান। ফলে সিরিজের শেষ ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। এই ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য। এমন ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন পাকিস্তান অধিনায়ক শাহীন আফ্রিদি। 

সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে কোনও পরিবর্তন নিয়ে আসেনি টাইগাররা। টানা দুই ম‍্যাচে ব‍্যর্থ হলেও টিকে গেছেন সাইফ হাসান। নতুন বলে কার্যকর না হলেও জায়গা ধরে রেখেছেন তাসকিন আহমেদ। এই ম‍্যাচেও বাইরে থাকছেন তানভির ইসলাম, শরিফুল ইসলাম, সৌম‍্য সরকার ও মাহিদুল ইসলাম অঙ্কন।

এদিকে গত ম্যাচে চোট পাওয়ায় ছিটকে গেছেন হুসেইন তালাত। জায়গা হয়নি শামিল হুসেইনেরও। দলটায় পরিবর্তন তিনটি। মোহাম্মদ ওয়াসিমের জায়গায় এসেছেন আবরার আহমেদ। অভিষেক হচ্ছে গাজী ঘোরি ও সাদ মাসুদের।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, গাজী ঘোরি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আগা, আবদুল সামাদ, সাদ মাসুদ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, হারিস রউফ।