স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ০৪:২৪ পিএম
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে দুর্দান্ত জয়ে এগিয়ে গেছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে দুই দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
দ্বিতীয় ওয়ানডেতে শুরুতে ঝড় তুললেও মাঝপথে ছন্দপতন হয় পাকিস্তানের। দীর্ঘ সময় উইকেটশূন্য থাকা বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এরপর ছন্দ পতন হয় পাকিস্তানের। দ্রুতই আরও দুই উইকেট হারিয়েছে সফরকারী। তাতে পাওয়ার প্লে শেষে টাইগার বোলাররা ফিরিয়ে এনেছে ম্যাচের নিয়ন্ত্রণ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করেছে পাকিস্তান।
এদিন আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন পাকিস্তানের ওপেনার মাজ সাদাকাত। তরুণ এই বাঁহাতি ব্যাটার সাহিবজাদা ফারহানের সঙ্গে দুর্দান্ত জুটি গড়ে তোলেন। মাত্র ৩১ বলে ফিফটি তুলে নেন সাদাকাত, যা ছিল তার ঝড়ো ব্যাটিংয়ের সাক্ষ্য। দলীয় স্কোর ১০০ ছাড়িয়ে যাওয়ার আগেই মনে হচ্ছিল সেঞ্চুরির দিকেই এগোচ্ছেন তিনি।
তবে দলীয় ১০৩ রানের মাথায় প্রথম ধাক্কা দেন অধিনায়ক মিরাজ। তার বলে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে ৪৬ বলে ৭৫ রান করে ফেরেন সাদাকাত। এই উইকেটের পরই পাকিস্তানের ইনিংসে ছন্দপতন দেখা যায়।
পরের ওভারগুলোতে দ্রুত আরও দুই উইকেট হারায় সফরকারীরা। সাহিবজাদা ফারহান ৪৬ বলে ৩১ রান করে তাসকিন আহমেদের বলে আউট হন। তার বিদায়ের পরপরই শামিল হুসাইন মাত্র ২২ বলে ৬ রান করে সাজঘরে ফিরে যান।
এরপর মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করছেন সালমান আলী আগা। রিজওয়ান ও আগা এখন ক্রিজে, বাংলাদেশের বোলাররা চাপ ধরে রাখার চেষ্টায় রয়েছে।