স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ০১:৪৯ পিএম
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে লিড নিয়েছে বাংলাদেশ। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে দাপুটে জয়ে এগিয়ে গিয়েছে টাইগাররা। তিন ম্যাচ সিরিজে আজ লাল-সবুজের দল মাঠে নামছে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে। ম্যান ইন গ্রিনদের বিপক্ষে এ ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক অধিনায়ক মেহেদী মিরাজ।
সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সে ম্যাচেও টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মিরাজ। এবারও বোলিং বেছে নিয়েছেন তিনি। একাদশেও নেই কোনো পরিবর্তন।
এদিকে প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে আজ ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান। ম্যান ইন গ্রিনরা মাঠে নামছে একাদশে এক পরিবর্তন নিয়ে। আবরার আহমেদের বদলে খেলবেন হারিস রউফ।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শ্যামল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আঘা, হুসাইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ।