images

স্পোর্টস / ক্রিকেট

পাওয়ার প্লেতে কিউইদের ওপর তাণ্ডব চালিয়ে রেকর্ড সংগ্রহ ভারতের

স্পোর্টস ডেস্ক

০৮ মার্চ ২০২৬, ০৮:২১ পিএম

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ভারত-নিউজিল্যান্ডের ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামছে আজ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে টসভাগ্য গেল নিউজিল্যান্ডের পক্ষে। টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। আগে ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার স্যাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা রীতিমতো টর্নেডো চালিয়েছে কিউই বোলারদের ওপর। 

এই দুই ব্যাটারে তান্ডবে পাওয়ার প্লেতে কোনও উইকেট না হারিয়ে ৯২ রান তুলে ভারত।  যা কিনা টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ার প্লেতে রেকর্ড সংগ্রহ। ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন স্যামসন-অভিষেক। তবে দ্রুতই খোলাস ছেড়ে বেড়িয়ে আসেন তারা। 

কিউই বোলারদের ওপর চড়াও হন এই দুই ভারতীয় ওপেনার। মাত্র ৪ ওভারেই দলীয় ফিফটির দেখা পায় ভারত। একের পর চার-ছক্কা হাঁকাতে থাকেন স্যামসন-অভিষেক। ৬ চার ও ৩ ছক্কায় ১৮ বলে ফিফটি পূরণ করেন অভিষেক।  টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট ম্যাচে দ্রুততম ফিফটির রেকর্ড এটি।

আরেক পাশে ১৭ বলে ৩৩ রান করে অপরাজিত আছেন সাঞ্জু স্যামসন। ২টি চারের পাশাপাশি তিনি হাঁকিয়েছেন ৩টি ছক্কা। তাতে পাওয়ার প্লের ৬ ওভার শেষে বিনা উইকেটে ৯২ রান সংগ্রহ করেছে ভারত।