images

স্পোর্টস / ফুটবল

ম্যাচ জিতে মাঠে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, ৩ দিনেই শেষ সম্পর্ক

স্পোর্টস ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৭ পিএম

গত ১৫ তারিখে স্থানীয় লিগে ৪-২ গোলে মারকেন্সেকে হারায় শেলাহু। ম্যাচ শেষে গুয়াতেমালার মারিও ক্যাম্পোসেকো স্টেডিয়ামে ঘটে এক রোমান্টিক দৃশ্য। হাজারো দর্শকের সামনে হাঁটু গেড়ে নিজের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন ডেরিকসন কুইরোস। আবেগঘন সেই মুহূর্তের ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
 
সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া ভিডিওতে দেখা যায়, মারকেন্সেকে হারানোর পর স্টেডিয়ামে মাঠের মাঝখানে হাঁটু গেড়ে বসে কুইরোস তার প্রেমিকা ওয়েন্ডি নিকোলকে (যিনি একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার, টিকটক-ইনস্টাগ্রামে “লা টিকা ফেলিজ” নামে পরিচিত) বিয়ে করার প্রস্তাব দেন। নিকোল ‘হ্যাঁ’ বলেন, আংটি পরেন, দুজনে চুমু খান, পুরো স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। 

অনেকেই একে ‘ক্লাসিক লাভ স্টোরির’ সূচনা বলেই মনে করেছিলেন। কিন্তু সুখের সেই অধ্যায় টিকল মাত্র তিন দিন। প্রস্তাবের পরপরই ইনস্টাগ্রামে এক পোস্টে বাগদান ভেঙে যাওয়ার খবর নিশ্চিত করেন এই ফুটবলার।

১৮ ফেব্রুয়ারি (মাত্র ৭২ ঘণ্টা পর) কুইরোস তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেন, “হ্যাঁ, সত্যি যে আমার সম্পর্ক (এনগেজমেন্ট) শেষ হয়ে গেছে। এটা একটা কঠিন ব্যক্তিগত বিষয়, যেমনটা যেকোনো ব্রেকআপ হয়। তবে আমি এটাকে সম্মান ও পরিপক্কতার সাথে সামলাতে চাই। এখন আমি পুরোপুরি ফোকাস করছি আমার ক্যারিয়ারে, আমার টিমে আর নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার দিকে। সবাইকে ধন্যবাদ যারা সাপোর্ট করেছেন। দয়া করে এই মুহূর্তটা সম্মান করবেন।”

তার প্রাক্তন ফিয়াঁসে ওয়েন্ডি নিকোলও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা রহস্যময় পোস্ট দিয়েছেন, যেখানে সরাসরি কিছু না বললেও বোঝা যায় তিনিও মর্মাহত। তিনি লেখেন, “শেষ পর্যন্ত নীরবতাই সব প্রশ্নের সেরা উত্তর।”

এসটি