images

স্পোর্টস / ফুটবল

শেষ ষোলোয় রিয়াল-ম্যানসিটি মুখোমুখি, বার্সা-পিএসজির প্রতিপক্ষ কোন দল?

স্পোর্টস ডেস্ক

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৫ পিএম

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কোন দলের প্রতিপক্ষ কে তা জানতে ফুটবলপ্রেমীদের মাঝে ছিল তুমুল আগ্রহ। ড্র অনুযায়ী শেষ ষোলোর সবচেয়ে আলোচিত লড়াইয়ে মুখোমুখি হচ্ছে স্পেনের রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি।

২০১৯–২০ মৌসুমের পর থেকে এই দুই ক্লাব নকআউট পর্বে ষষ্ঠবারের মতো একে অপরের মুখোমুখি হচ্ছে। চলতি মৌসুমেও গ্রুপ পর্বে তাদের একবার দেখা হয়েছিল। ডিসেম্বরের সেই ম্যাচে পিছিয়ে পড়েও ২–১ গোলের জয় পেয়েছিল ম্যানচেস্টার সিটি।

গত মৌসুমের চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই শেষ ষোলোতে খেলবে চেলসির বিপক্ষে। ম্যাচটি গত বছরের উত্তেজনাপূর্ণ ক্লাব বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি, যেখানে জিতেছিল প্রিমিয়ার লিগের দল চেলসি। লিগ পর্বে শীর্ষে থাকা আর্সেনালের প্রতিপক্ষ জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন। দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখ খেলবে ইতালির আটালান্টার বিপক্ষে। নিউক্যাসল ইউনাইটেডের প্রতিপক্ষ স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা, আর লিভারপুলের সামনে তুরস্কের গালাতাসারাই।

এদিকে প্রিমিয়ার লিগে সংগ্রাম করা টটেনহ্যাম হটস্পার মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদের। চমক জাগানো নরওয়ের ক্লাব বোদো/গ্লিম্ট, যারা এই মৌসুমে সিটি, আতলেতিকো ও ইন্টার মিলানকে হারিয়েছে, তারা খেলবে পর্তুগালের স্পোর্টিংয়ের বিপক্ষে।

শেষ ষোলোর ড্র
রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি
বোদো/গ্লিম্ট বনাম স্পোর্টিং
পিএসজি বনাম চেলসি
নিউক্যাসল ইউনাইটেড বনাম বার্সেলোনা
গালাতাসারাই বনাম লিভারপুল
আতলেতিকো মাদ্রিদ বনাম টটেনহ্যাম হটস্পার
আটালান্টা বনাম বায়ার্ন মিউনিখ
বায়ার লেভারকুসেন বনাম আর্সেনাল

ম্যাচের সময়সূচি
শেষ ষোলো: ১০–১১ মার্চ ও ১৭–১৮ মার্চ
কোয়ার্টার-ফাইনাল: ৭–৮ এপ্রিল ও ১৪–১৫ এপ্রিল
সেমিফাইনাল: ২৮–২৯ এপ্রিল ও ৫–৬ মে
ফাইনাল: ৩০ মে, বুদাপেস্টে অনুষ্ঠিত হবে।