স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২ পিএম
গ্রুপ পর্বের লড়াই শেষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় খেলা নিশ্চিত ছিল আট দলের। বাকি আটটি স্থানের জন্য প্লে-অফের লড়াইয়ে নেমেছিল ১৬টি দল। দুই লেগের রোমাঞ্চকর এই লড়াই শেষে শেষ ষোলয় খেলা নিশ্চিত হল আরও ৮ দলের। রিয়াল মাদ্রিদ, পিএসজি ছাড়াও শেষ ষোলো নিশ্চিত করার ক্লাবগুলোর তালিকায় সবচেয়ে বড় চুকের নাম বোদো/গ্লিমট।
চ্যাম্পিয়ন্স লিগের গতবারের আসরে ফাইনালে খেলেছে ইন্টার ইলান। পিএসজির কাছে হেরে রানার্স আপ হয় দলটি। ইতালিয়ান জায়ান্টদেরই প্লে-অফের দুই লেগেই হারিয়ে শেষ ষোলোয় খেলা নিশ্চিত করে নরওয়ের অখ্যাত ক্লাব বোদো/গ্লিমট।
এদিকে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের কাছে দুই লেগে মিলিয়ে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে ইতালির আরেক ক্লাব জুভেন্টাস। আবার আতালান্তার কাছে রোমাঞ্চকর এক ম্যাচে হেরে শেষ ষোলোয় খেলা হচ্ছে না বুরুসিয়া ডর্টমুন্ডের।
এদিকে বেনফিকার বিপক্ষে দুই লেগেই জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদও। একইভাবে জায়গা নিশ্চিত হয়েছে আতলেতিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, নিউক্যাসল,ও পিএসজির। এর আগে লিগ পর্ব থেকে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করেছিল যে আট দল আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং লিসবন ও ম্যানচেস্টার সিটি।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার।